অপরাধী কে শাস্তিটা কার?
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
নর-নারীদের পাপের ফসল
জারজ সন্তান যারা
তাদের দেখে নাক সিটকায়
করছে সমাজ ছাড়া।
অবুঝ শিশুর নাই কোন দোষ
দোষটি জন্ম দাতার
তাদের কোন শাস্তি হয় না
শাস্তি হয় যে মাতার।
বিশ্ব জুড়ে দাম পায়না
জারজ সন্তান বলে
কথায় কথায় তুচ্ছ করে
একটা কিছু হলে।
কার পাপেতে শাস্তি তাদের
প্রশ্ন আসে যখন?
আকাশ পানে তাকিয়ে থাকি
আহাম্মকের মতন।
কার পাপেতে শাস্তি কাদের
কিছুই নাহি বুঝি?
বিশ্ব জুড়ে এই শস্তিটার
মিছাই অর্থ খুজি।
গরু ছাগল পশু পাখিদের
জারজ সন্তান নাই
বুদ্ধিবৃত্ত মানব সমাজে
শুধুই দেখতে পাই।
সভ্য জাতি মানব সমাজে
জারজ সন্তান পেলে
সৃষ্টির সেরা সেই সন্তানকে
দিচ্ছে রাস্তায় ফেলে।
মরছে কত আস্তাকুঁড়ে
কিংবা বদ্ধ ঘরে
মারছে কত পেটের সন্তান
লোক সমাজের ডরে।
এই যদি হয় সভ্য সমাজ
অসভ্য আজ কারা
মানুষ হয়ে মারছে মানুষ
পশু নয়কি তারা?
(ছবি নেট)
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১

শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।
ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ।
স্নিগ্ধ বাতাস দোলা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন