মোল্লার বুদ্ধি
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ঈমান আলী মোল্লা মশায়
ভীষণ জ্ঞানের লোক
গাঁও গেরামে বসত করলেও
সব দিকে তার চোখ।
জ্ঞান বুদ্ধিতে অনেক জ্ঞানী
মিথ্যা বলেন কম
মুখখানা তার হাসি হাসি
পান খায় হরদম।
একদিন তো এলো পুলিশ
পানু মিয়াকে ধরতে
ওই খানেতে ছিলেন মোল্লা
কি যেন কাজ করতে।
পানু বলছে, ‘মোল্লা মশাই,
এখন তবে পালাই,
দারগা পুলিশ এসে পড়েছে
থাকা যাবে না তাই’।
মোল্লা বলছে, ‘যাবেন কেন?
থাকেন হেথায় বসে,
সত্য কথায় বাঁচিয়ে দেব
ধরবে কোন সে দোষে’?
কাছেই ছিল ধানের আধার
বিশাল বড় ডোল
মাঝ খানে তার ফাঁকা ছিল
যেন মায়ের কোল।
ওই ডোলটা উপুড় করে
ঢাকলো তারে শেষে
একটু পরেই দারগা পুলিশ
জিজ্ঞেস করল এসে,
‘এই খানেতে ছিলেন পানু
এখন দেখি ফাঁকা’
মোল্লা মশাই হাত উল্টে কয়,
‘পানু মিয়া তো ঢাকা’।
একটু আগে ছিল হেথায়
ঢাকা গেল কেমনে?
ডান হাতটা ঘুরিয়ে মোল্লা
দেখিয়ে দিল ‘এমনে’।
মোল্লার কথা না বুঝাতে
পুলিশ গেল চলে
পানু তখন বেরিয়ে এসে
মোল্লা সাবকে বলে,
‘মিথ্যা নয়রে সত্য কথায়
বাঁচিয়ে দিলেন ভাই,
মোল্লারাও যে অনেক জ্ঞানী
জানা ছিল না তাই’।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১

শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।
ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ।
স্নিগ্ধ বাতাস দোলা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন