ভোট প্রার্থীর নামায
২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ভোটের প্রার্থী যাচ্ছে রেলে
ফাস্ট ক্লাসে বসে
হঠাৎ করে ধর্ম পালন
পড়ছে নামায জোসে।
দুপুর বেলা পড়বে নামায
কামড়ায় নাই পানি
নাময সময় পার হয়ে যায়
লাগছে টানাটানি।
হঠাৎ করে মনে হলো
অযু তৈমুমের কথা
ধুলোবালির নাইরে অভাব
আছে যথাতথা।
নিয়ম কানুন জানে না তো
কেমনে তৈমুম করে?
প্রার্থী হয়ে পড়ছে নামায
জনগণের ডরে।
রাস্তা থেকে ধুলো নিয়ে
বাথ রুমেতে এসে
অজুর মতই নাকে মুখে
কুলি করলো শেষে।
নাকে মুখে ধুলো যাওয়ায়
কাসছে বেদম কাসি
ভোট প্রার্থীর অবস্থা দেখে
যাত্রীদের কি হাসি!
কোর্ট টাই তার পরনে ছিল
মুখে ধুলোবালি
ভুতের মত চেহারা দেখে
সবাই দিল গালি।
পাগল ভেবে নামিয়ে দিল
রেল পুলিশকে ডেকে
সব যাত্রীরা ঠিকই চলল
তাকে আসল রেখে।
মোদের দেশেও এমন প্রার্থী
অনেক আছে ভাই
ভোটের সময় নামায পড়ে
অন্য সময় নাই।
(ছবি ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব
বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের...
...বাকিটুকু পড়ুন/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো...
...বাকিটুকু পড়ুন