বুক চাপড়িয়ে কাঁদিসনে মা
২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ফেলিস না মা দুই চোখের জল
কাঁদিস না আর জোরে
এই কাঁদনের নাই তো মূল্য
পড়বি আরো ঘোরে।
মেয়ের শোকটা রাখনা বুকে
মুখে দে তুই তালা
এই দেশেতে সবাই নিষ্ঠুর
কে বুঝবে তোর জ্বালা?
হাউমাউ হাউ কাঁদবি যত
ততই বিপদ হবে
তোর পক্ষে মা কেউ বলবে না
ওদের কথাই কবে।
কার কাছে মা চাইবি বিচার
সবাই কাঁপছে ডরে
খুন, ধর্ষণে মরছে কত
এই পৃথিবীর পরে।
বেঁচে আছিস এই তো বেশি
যাক না বুকের ধন
কি করবি মা-- চুপ হয়ে যা
যতই কাঁদুক মন।
মেয়ে তো আর ফিরবে না মা
থাকনা পাথর বেঁধে
বিচার ছাড়া কি লাভ হবে
এই ভবেতে কেঁদে?
সৃষ্টিটা যার তার কাছে মা
বিচার দিয়ে যা
এই কালে নয় ওই কালেতে
সঠিক বিচার চা’।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন