কৃষকের গলায় ফাঁসি
০৫ ই মে, ২০১৬ সকাল ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ধান কাটার পর কৃষকগুলোর
গলায় পড়ছে ফাঁসি
ধানের মূল্য কম হওয়াতে
মুখে নাই আর হাসি।
সাড়ে তিনশ’ ধানের মূল্য
তবু নেয়না কিনে
কেমনে দিবে শ্রমের মূল্য
টাকা পয়সা বিনে?
হায়! হায়! হায়! করছে শুধু
মাথায় দিয়ে হাত
ধান চাষেতে পোষায় না আর
নিদ্রা বিহীন রাত।
মণ প্রতি ভাই খরচ যত
ততও যদি পায়
সেই টাকাতেই খুশি হয়ে
আনন্দে গান গায়।
কিন্তু এখন খরচের চেয়ে
ধানের মূল্য কম
হা হুতাসে কৃষক সমাজ
ফেলছে শুধু দম।
নিজের টাকায় ফসল করে
যদি না পায় দাম
কি লাভ তাদের মিছামিছি
ঝরিয়ে দেহের ঘাম?
টাকা যাবে শ্রম যাবে
অর্ধেক মূল্য পাবে
দু'দিন পরে কৃষকরা তো
জমি বেচে খাবে।
কৃষক যদি লোকসান খায়
আবাদ দিবে ছেড়ে
সামনে দিনে খাদ্য ঘাটতি
দ্বিগুণ যাবে বেড়ে।
অধিক কমে ফসল বেচা
শুভ লক্ষণ নয়
কৃষক মরলে দেশের ক্ষতি
এইটা হলো ভয়।
বেতন বাড়ে ভাড়া বাড়ে
ধানের মূল্য কমে
দুর্ভিক্ষের ভাব আসলে পরে
টানবে কিন্তু যমে।
ক্ষুধার রাজ্যে টাকা পয়সায়
কাজ হবে না ভাই
অনাহারে থাকবেন শুয়ে
জানটা দেখবেন নাই।
(উত্তরাঞ্চলে ধানের মূল্য ৩৬০/- টাকা মণ। সরকার ধানের মূল্য ৮৮০/- টাকা নির্ধারণ করে দিয়েছে। সরকারের নির্ধারিত মূল্যের অর্ধেক দামেও বিক্রি হচ্ছে না। কৃষকরা ধান নিয়ে বিপাকে পড়েছে। তাদের উৎপাদন খরচ উঠছে না।)
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৬ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০০

জেফরি আর্চারের A Prisoner of Birth....
জেফরি আর্চারের A Prisoner of Birth মূলত এমন এক উপন্যাস, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, শ্রেণিবৈষম্য, বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং বুদ্ধিমত্তার লড়াই একসূত্রে গাঁথা হয়েছে। উপন্যাসটির...
...বাকিটুকু পড়ুনগতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন


জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️
আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি...
...বাকিটুকু পড়ুন
জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫...
...বাকিটুকু পড়ুন