ভুতের রাজনীতি
২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ভূতেরা সব যুক্তি করলো
রাজনীতিতে নামবে তারা
কথা শুনেই বেকুব ভুতে
সবার মাঝে হলো খাড়া।
উচ্চ গলায় বলল ডেকে,
”নেতা হতে আমিই রাজি
এই কাজেতে বাঁধা দিলে
তাদের সাথে ধরব বাজি”।
এই কথাটা শোনার পরে
আনেক ভুতে গেল ক্ষেপে
ধপাস করে মারলো ঘুষি
উঠলো তখন সবাই কেঁপে।
ধুম-ধাড়াক্কা চলছে পিটন
চলছে জোরে হুড়োহুড়ি
কেউবা দিচ্ছে থাবরা ঘুষি
কেউবা দিচ্ছে মরিচগুড়ি।
ধুপুস-ধাপুস, দৌড়াদৌড়ি
ঠেলাঠেলির চিপায় পড়ে
ভুতের নেতা কাঁদছে তখন
ভাঙা গলায় জোরে জোরে।
কেউবা পেল জুতার মালা
কেউবা খেল বিষম কিল
লাঠি পেটায় চ্যাপ্টা কেহ
বুক-পিঠেতে লাগল খিল।
ইটের ঢিল আর কিলের চোটে
ভুতের নেতা বলছে, ”ভাই,
রাজনীতিটা মানব কর্ম
আমরা এতে মোটেও নাই”।
ভুত-পেত্নিদের রাজনীতিতে
মিছামিছা বাঁধল গোল
মিছিল মিটিং পন্ড হওয়ায়
বেকুব ভুতের বন্ধ ঢোল।
(ছবি ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭
হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন