somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হঠাৎ করে হারিয়ে যাবো

২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শহীদুল ইসলাম প্রামানিক

(১)
হঠাৎ করে হারিয়ে যাবো সবার মাঝের থেকে
সেদিন থেকে পাবে না কেউ হাজার শত ডেকে।
কাঁদবে তখন প্রাণের প্রিয়া কিংবা বন্ধু সুজন
তাদের পাশেই হাসবে আবার ছিল যারা কুজন।

(২)
আতর গোলাপ খুশবু মেখে রাখবে মাটির ঘরে
দু’দিন পরে ওই ঘরে আর যাবে না কেউ ডরে
আস্তে আস্তে পঁচবে দেহ সবাই যাবে ভুলে
কিংবা আবার বছর শেষে সাঁজিয়ে দিবে ফুলে।

(৩)
আমি যখন থাকবো না গো থাকবে শুধু স্মৃতি
প্রিয়ার মনেও মুছবে তখন আমার দেয়া প্রীতি
ভুলবে সবাই ভুলবে স্মৃতি মুছে যাবে কবর
কাটিয়ে গেলে দু’দশ বছর কেউ নিবে না খবর।

(৪)
আমি যখন আমি হয়েই যাবো কোথাও চলে
কোথায় থাকবো কোথায় যাবো কেউ দিবে না বলে।
শূন্যে কিংবা মাটির নিচে নয় তো অন্যখানে
এই ভেদটার সঠিক উত্তর সৃষ্টি কর্তাই জানে।

(৫)
কেউ দেখেনি সৃষ্টিকর্তা কিংবা মরণ দূত
তারপরেতেও ভাবছি সবাই ভাবনাটা অদ্ভুত।
নিখুঁত দেহের বাতাস ভরা আত্মার আসা যাওয়া
কেমনে সেটা কোথায় থাকে যায় না খুঁজে পাওয়া!

(৬)
তরপরেতেও সবাই খুঁজি অদৃশ্য সেই প্রভু
বিশ্ব স্রষ্টার গোপন খবর পাই যদি গো কভু
খবর জানতে কিংবা ভয়ে করছি আরাধনা
কেমনে পাবো ভাবতে গিয়ে হচ্ছি অবুঝমন।

******


উপরের কবিতাটিকে রুবাইয়াৎ আকার দেয়ার অপচেষ্টা।
******
(১)
হঠাৎ করে হারিয়ে যাবো সবার মাঝের থেকে
সেদিন থেকে পাবে না কেউ হাজার শত ডেকে
কাঁদবে তখন প্রাণের প্রিয়া কিংবা বন্ধু সুজন
তাদের পাশেই হাসবে আবার ছিল যারা বেকে।

(২)
আতর গোলাপ খুশবু মেখে রাখবে মাটির ঘরে
দু’দিন পরে ওই ঘরে আর যাবে না কেউ ডরে
আস্তে আস্তে পঁচবে দেহ সবাই যাবে ভুলে
কিংবা আবার ফুল সাঁজাবে আমার কবর পরে।

(৩)
আমি যখন থাকবো না গো থাকবে শুধু স্মৃতি
প্রিয়ার মনেও মুছবে তখন আমার দেয়া প্রীতি
কাটিয়ে গেলে দু’দশ বছর মুছে যাবে কবর
ভুলবে সবাই ভুলবে স্মৃতি এটাই যেন রীতি।

(৪)
আমি যখন আমি হয়েই যাবো কোথাও চলে
কোথায় থাকবো কোথায় যাবো কেউ দিবে না বলে
শূন্যে কিংবা মাটির নিচে নয় তো অন্যখানে
এই রহস্য সৃস্টি কর্তা রাখছে যে কৌশলে।

(৫)
কেউ দেখেনি সৃস্টি কর্তা কিংবা মরণ দুত
তারপরেতেও ভাবছি সবাই ভাবনাটা অদ্ভুত
নিখুঁত দেহের বাতাস ভরা আত্মার আসা যাওয়া
কেমনে সেটা কোথায় থাকে দেখতে কেমন পূত!

(৬)
তরপরেতেও সবাই খুঁজি অদৃশ্য সেই প্রভু
বিশ্ব স্রষ্টার গোপন খবর পাই যদি গো কভু
খবর জানতে কিংবা ভয়ে করছি আরাধনা
কেমনে পাবো সেই আশাতে ভাবছি সদা তবু।

(ছবি ইন্টারনেট )
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৫
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×