সবাই কর্মচারী
৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
পিয়ন, কেরানী, পাইক-পিয়াদা
কিংবা ঝাড়ুদার
কর্মকর্তার ইচ্ছে মাফিক
চলবে অফিস তার।
সেই কর্তাটি অসৎ হলেই
হয়রে নীতির অভাব
নিয়মনীতির খেলাপ হবে
থাকবে নাকো জবাব।
এক চোখেতে তেল ছিটাবে
অন্য চোখে নুন
যোগ্যতাকে দাম দিবেনা
যতই থাকনা গুণ।
অযোগ্যকে মিস্টি, মন্ডা
যোগ্যটাকে ঝাল
এইভাবেতে অফিস কি আর
চলবে চির কাল?
এমন অনেক কর্তা আছেন
অফিস যেন তার
নিজের স্বার্থের জন্যে করে
খারাপ ব্যাবহার।
জমিদারী যতই দেখাক
বুঝবে দু'দিন পরে
সেদিন দেখবে মাথা চাপড়িয়ে
কাঁদবে ডরে ডরে।
যতই থাক না ওই কর্তাটির
উপর দিকে লোক
এক চিঠিতে চাকরী যাবে
করবে শুধু শোক।
সরকারী এই প্রতিষ্ঠানটা
নয় তো জমিদারী
চাকরী গেলেই বুঝতে পারে
সবাই কর্মচারী।
(ছবি ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে...
...বাকিটুকু পড়ুন





বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।
এটা কেন...
...বাকিটুকু পড়ুনসাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের...
...বাকিটুকু পড়ুন
সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন