টিকি, দাড়ির দ্বন্দ
১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
টিকি রাখলে হয়রে হিন্দু
দাড়ি রাখলে মুসলমান
গোফ, দাড়ি নাই ক্লিন সেভে
ঘুরে বেড়ায় খ্রীষ্টান।
দাড়ি, খোপায় শিখের ধর্ম
গেরুয়া পরলে বৌদ্ধ পাই
ভীল, গারো আর সাঁওতালদের
দেহের কোথাও চিহ্ণ নাই?
বিধাতার ভাই নাইরে আকার
মিছেই মোরা আকার দেই
পোষাক দিয়ে বিভেদ করি
জঙ্গ বেঁধে জীবন নেই।
হায়রে মানুষ স্বার্থলোভী
মোল্লা কিংবা পুরোহিত
স্রষ্টার সৃষ্টি ধ্বংস করে
সেই স্রষ্টারই গাচ্ছি গীত।
টিকি, দাড়ি সবই স্রষ্টার
দ্বন্দ করি তাই নিয়ে
ভাবছি না কেউ মরার পরে
থাকবো মোরা কই গিয়ে?
সব ধর্মেতেই ধর্ম পাগল
মানব ধর্ম তুচ্ছ তাই
একই স্রষ্টার সৃষ্টি হয়েও
ভিন্ন স্রষ্টার ব্যাখ্যা পাই।
সেগুনবাগিচা
সময় ঃ ১১-৩০মিঃ
১১-১১-২০১৭ইং
(ছবি ইন্টারনেট)
বিঃদ্রঃ দয়া করে কেউ ছড়াটি নিজ নামে চুরি করবেন না।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

# কপি করা যায় না বিধায় এআই তারমত করে পোষ্টটি সাজিয়ে দিয়েছে
ইসলাম ও বিজ্ঞান
লেখক: ফরিদ আহমদ চৌধুরী
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮
আল্লাহ, নবী (সা.) ও পরকাল ইসলামের প্রধান আলোচ্য বিষয়;...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন
জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো...
...বাকিটুকু পড়ুন
বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮

২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই...
...বাকিটুকু পড়ুন