ভগবান তুমি কোথায় থাকো?
১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ক্ষুধায় কাতর ভিক্ষুক এক
মন্দিরেতে এসে
দু'হাত পেতে বসে আছে
মূল ফটকের শেষে।
বলছে কেঁদে, “হে ভগবান,
দাও গো কিছু মোরে
ক্ষুধার জ্বালায় জান বাঁচে না
খাইনি দু’দিন ধরে”।
পুরোহিতরা পুজায় ব্যস্ত
দেখছে নাকো তাকে
ভিক্ষুক শুধু ক্ষুধার জ্বালায়
বিধাতাকেই ডাকে।
এমনি করেই ডেকে ডেকে
কাটল সারা দিন
সন্ধ্যা বেলায় অনাহারে
কন্ঠ হলো ক্ষীণ।
বলছে ভিক্ষুক, “হে দয়াময়
কোথায় আমি এলাম
সারা দিনেও তোমার ঘরে
কিছুই নাহি পেলাম”।
এই না বলে ঘুরতে ঘুরতে
গেল গণিকালয়
মাতালগুলোর তান্ডব দেখে
পেল ভীষণ ভয়।
তারপরেতেও ক্ষুধার জ্বালায়
শুণ্য দু’হাত পেতে
চোখের জলে বলছে কেঁদে,
“দাও গো কিছু খেতে”।
এমন সময় মাতাল একজন
অতি নেশার ঘোরে
পকেট থেকে সব টাকা তার
দিল দু’হাত ভরে।
টাকা পেয়ে ভাবছে ভিক্ষুক
এইটা কেমনতরো
পুজারীদের চেয়েও দেখি
মাতালের মন বড়!
কানা কড়িও পেলামনাকো
সারাটা দিন ধরে
সেই খানেতে মাতাল এসে
দিল দু’হাত ভরে।
বুঝলামনাকো হে ভগবান,
কোথায় তুমি থাকো,
যেইখানেতে থাকার কথা
সেথায় পেলাম নাকো?
ডাকলাম তোমায় দেবালয়ে
পেলাম বেশ্যালয়
মন্দির ঘরের ঠিকানা দিয়ে
থাকো বিশ্বময়!
(ছবি ঃ ইন্টারনেট)
(বিঃদ্রঃ ছড়াটি দয়া করে কেউ কপি করে নিজ নামে প্রচার বা প্রকাশ করবেন না।)
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

# কপি করা যায় না বিধায় এআই তারমত করে পোষ্টটি সাজিয়ে দিয়েছে
ইসলাম ও বিজ্ঞান
লেখক: ফরিদ আহমদ চৌধুরী
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮
আল্লাহ, নবী (সা.) ও পরকাল ইসলামের প্রধান আলোচ্য বিষয়;...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন
জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো...
...বাকিটুকু পড়ুন
বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮

২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই...
...বাকিটুকু পড়ুন