মজার স্বপ্ন!
০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
স্বপ্ন তো ভাই সবাই দেখি
স্বপ্ন দেখে নেতা
গরীব মানুষ স্বপ্ন দেখলে
খবর রাখে কে তা?
ধনী লোকে স্বপ্ন দেখলে
ব্রীজ-কালভার্ট করে
গরীব লোকে স্বপ্ন দেখে
চৌকির তলে পড়ে।
বড় নেতায় স্বপ্ন দেখলে
দেশের উন্নতি হয়
মোল্লা-মুন্সী স্বপ্ন দেখলে
মরণরে পায় ভয়।
পীর-ফকিরে স্বপ্ন দেখলে
ভাল কিছু জোটে
ভীতু লোকে স্বপ্ন দেখলে
চিৎকার করে ওঠে।
প্রেমিকেরা স্বপ্ন দেখলে
পরীর রাজ্যে যায়
দুই প্রেমিকে ঝগড়া করে
স্বপ্নে থাপ্পর খায়।
প্রেমিকারা স্বপ্নের ভিতর
পায়রে শুধু ডর
বদ প্রেমিকের পাল্লায় পরে
স্বপ্নেই ভাঙে ঘর।
পাতি নেতায় স্বপ্ন দেখলে
বড়র কর্ম সারা
তরুণ তরুণী স্বপ্ন দেখে
হয়রে আত্মহারা।
স্বপ্ন কেহ খারাপ দেখে
কেহ দেখে ভাল
স্বপ্নেতে কেউ হেসেই মরে
কেউ করে মুখ কালো।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৮ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
==========
কবিতার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।...
...বাকিটুকু পড়ুন
ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর...
...বাকিটুকু পড়ুন