সেকালের শ্বশুর বাড়ি
১২ ই মে, ২০১৮ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(উৎসর্গঃ আহমেদ জী এস এবং আবুহেনা মোহাম্মদ আশরাফুল ইসলাম- এই দুই মুরুব্বীকে)
শহীদুল ইসলাম প্রামানিক
এখন বুঝি শ্বশুরগুলো
আগের মত নাই
নতুন নতুন বিয়ে করেও
শান্তি পায় না তাই।
আগের দিনে আমরা যখন
শ্বশুর বাড়ি যেতাম
ঝাল তরকারী পিঠাপুলি
কত কি যে খেতাম!
সিরনী, ফিরনী, পায়েস সে তো
গামলা ভরে দিত
নাক ডুবিয়ে খাওয়ার পরও
ফেরৎ কি আর নিত!
শ্বাশুরীগুলো জামাই আদরে
হত্তা দিয়ে পড়তো
আম খাওয়াতে শ্বশুর মশাই
নিজেই গাছে চড়তো।
না না করলেও দুধের বাটি
ঢেলে দিত পাতে
মিস্টি মধুর আমগুলো সব
শ্বাশুরী ছিলতো হাতে।
বাড়ির বড় মোরগগুলো
জামাইর নামে রেখে
অনেক দিন ভর পাহারা দিত
জামাই আসবে দেখে।
হাজার অভাব থাকতো ঘরে
তারপরেও ঐ সব
জামাই ছাড়া খাওয়া হতো না
যতই হোক উৎসব।
জামাইর নামে মুরগীগুলো
শিয়াল যদি খেত
শ্বশুর-শ্বাশুরীর গালির চোটে
ওরাও লজ্জা পেত।
বড় বড় মাছ ভাজা আর
বিশাল বড় রান
বুড়ো মুরগীর মাংস খেতে
দিতাম কি যে টান!
মাঝে মাঝে খাসি খেতে
শ্বশুর বাড়ি যেতাম
হাড্ডি ছাড়া মাংসগুলো
সানকি ভরে পেতাম।
এত খাওয়ার পরও শ্বাশুরী
বলতো ঘরে ডেকে,
"কি খেলেন গো দামান বাপু
সবই দিলেন রেখে"?
খাওয়ার চোটে নাক তল তল
তাতেও আফসোস তার
এমন কথা শ্বাশুরী ছাড়া
কেউ কয় না আর।
নিজেই এখন মরার পথে
শ্বশুর-শ্বাশুরীও নাই
সে সব স্মৃতি পড়লে মনে
কান্না আসে তাই।
আছেন যারা তরুণ যুবক
শ্বশুর বাড়ি যাবেন
অনেক খেলেও মোদের মত
সেই মজা কি পাবে?
ছবিঃ গুগল
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৮ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১

বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন...
...বাকিটুকু পড়ুনগানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
==========
কবিতার...
...বাকিটুকু পড়ুন
তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর...
...বাকিটুকু পড়ুন