বর্তমানে ফাঁস বেড়েছে
২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
বিশ্ব জুড়ে ফাঁস কথাটা
অনেক গেছে বেড়ে
ফাঁসের জ্বালায় কেউবা কাঁদে
কেউবা আসে তেড়ে।
ফাঁস নিয়ে তাই উপহাস নয়
বাস্তবে যা ঘটে
সত্য মিথ্যা যাই হোক না
ফাঁস সমস্যা বটে।
মনের কষ্টে অনেক লোকে
গলায় দেয়রে ফাঁস
মরার পরে মানুষ নয়রে
হয়ে যায় সে লাশ।
তাইতো মানুষ ফাঁসের কথা
কেউ বলে না ফাইন
তারপরেতেও ফাঁসি দেয়া
কোর্ট কাচারির আইন।
চোর-ডাকাতও ভয়ে কাঁপে
ফাঁসের কথা শুনলে
তাজা ধরেও প্রাণ থাকে না
ফাঁসির সময় গুনলে।
বউয়ের হাতে কিল খেলে পর
ফাঁস করে না কেউ
মনের মধ্যে যতই উঠুক
জ্বালাতনের ঢেউ।
ঘরের কথা পরে জানলে
হয়রে সর্বনাশ
সেই কারণে গোপন কথা
কেউ করে না ফাঁস।
কিন্তু এখন ফাঁস কথাটা
অন্য অর্থে হচ্ছে
ফাঁসের ঠেলায় পাস বেড়েছে
সেইটা সবাই কচ্ছে।
শক্ত জালেও মাছ আটকে না
বড় ফাঁসের বেলায়
তেমনি ভাবে হচ্ছে যে পাস
প্রশ্ন ফাঁসের ঠেলায়।
প্রশ্নই শুধু ফাঁস নয়রে
অন্য ফাঁসও আছে
সেই কারণে সবই তুচ্ছ
ফাঁস কথাটার কাছে।
ছবিঃ গুগল
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪

ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন