দুই পাগলের ঝগড়া
১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদ্লু ইসলাম প্রামানিক
দুই পাগলে গাছের নিচে
করছে বাড়াবাড়ি
হায়! হায়! হায়! করছে একজন
আরেকজন আহাজারী।
এমন সময় এক পাগলে
দিল গালে চড়
শব্দ হওয়ায় আরেক পাগল
পেল ভীষণ ডর।
ডরের চোটে বলছে পাগল,
এমন করলি কেন
এটম বোমের মতই গালে
শব্দ হলো যেন!
পাগল তখন চড় বসিয়ে
হি হি করে হাসছে
ডান হাতটা লাল রঙেতে
মশার রক্তে ভাসছে।
গর্ব করে বলছে পাগল
যুদ্ধ করে মারলাম
মশা মারতে কামান নয়রে
এটম বোমা ছাড়লাম।
নারী পুরুষ কোন জাতি সে
কোন কারণে মারলি?
ছোট্ট একটা মশা মারতে
এটম বোমা ছাড়লি!
নারী হলো দুর্বল জাতি
নারী কি আর মারি
পুরুষ মশা মোদের শত্রু
করে বাড়াবাড়ি।
পুরুষ মশাই মারবি কেন
ওর তো সংসার আছে
ওর রোজগারেই বউ বাচ্চারা
খেয়ে পরে বাঁচে?
জলদি যা তুই মশার ঘরে
জোড় হাত করে বল
এখন থেকে আমিই দেব
ভাত, কাপড় আর জল।
কেমন কথা বললি ওরে
ভীষণ যুদ্ধ হলে
হাত-পা ধরে মাপ চায় কেহ
যুদ্ধে সৈনিক ম’লে।
অতো বুঝি না, বিনা কারণে
মারলি কেন ওকে?
ওই মশাটার সংসারের ভার
নিতেই হবে তোকে।
(কিছু দিন হলো সামু ওপেন করতে পারছিলাম না হঠাৎ আজ ওপেন করতে পেরে খুব খুশি লাগছে।)
ছবিঃ ইন্টারনেট
সেগুন বাগিচা
২৬/১১/২০১৭ইং
সময় ঃ বিকাল ৩ টা ৫০ মিঃ
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্যসময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন