১১তম ব্লগ দিবসে
২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ব্লগ দিবসে পরীবাগে
ছিলাম অনেক লোক
গিয়েই পেলাম গরম চা
খেলাম কয়েক ঢোক।

তারপরেতে পরিচয়
আলাপ আলোচনা
বিজ্ঞ বক্তার বক্তৃতাতে
হলো অনেক জানা।

এর পরেতে বাঁশির সুরে
হারিয়ে গেলাম ভাই
হৃদয় কাড়া আবৃত্তিতে
মুগ্ধ হলাম তাই।
বিরানী আর বারবি কিউ
খেলাম পেটটা ভরে
চিতই সাথে ভাপা পিঠা
পেলাম একটা করে।


পানির বোতল, পেপসি ছিল
ছিল সেভেন আপ
এত কি আর খাওয়া যায় ভাই
তাই তো চাইলাম মাপ।
বিয়ে বাড়ির মতই খেলাম
মজা পেলাম খুব
খাবার খেয়ে খুশির চোটে
সবাই যেন চুপ।

হই হুল্লোড়ে কাটলো সময়
ক্লিক ক্লিক আলো
সুশৃঙ্খল আয়োজনের
সবই ছিল ভালো।

আয়োজনটা করল যারা
তাদের বলে যাই
সামনের বছর এমন করে
আবার আয়োজন চাই।

সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন