২০২০ সালের আশা-নিরাশা
০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
১৯সাল পার হলো ভাই
২০শে এলাম আজি
নতুন পুরান মাঝখানেতে
ফুটল আতসবাজি।
ওই বছরে ভাত রেঁধে কেউ
এই বছরে খেয়ে
হই হুল্লোড়ে সময় কাটালো
আনন্দে নেচে গেয়ে।
যেভাবেতেই বিদায় গ্রহণ
হোক না বছর মোদের
গরীব লোকের সুখ শান্তি নাই
শ্রম দিতে হয় ওদের।
শ্রমের মাঝেই চিন্তা করে
কেমনে যাবে দিন?
কারো আশা অনেক বড়
কারো আশা ক্ষীণ।
কেউবা পাবে সুখের নাগাল
কেউবা পাবে দুখ
কেউবা আবার চোখের জলে
ভাসিয়ে ফেলবে বুক।
সুখে-দুখে জীবন যাবে
হাসি-কান্না মিলে
দুখের মাঝেও সুখের আশা
ঢেউ জাগে যে দিলে।
স্থানঃ পুরানা পল্টন
সময়ঃ সকাল ১১টা
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি...
...বাকিটুকু পড়ুন
রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের...
...বাকিটুকু পড়ুন
আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত। কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর...
...বাকিটুকু পড়ুন
এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই...
...বাকিটুকু পড়ুন