কমলাপুরের হোটেল
১৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কমলাপুরের হোটেল
শহীদুল ইসলাম প্রামানিক
রেল গাড়িতে ঢাকায় এলে
কমলা পুরে নেমে
ক্ষুধার চোটে গ্রামের লোক
উঠতো তারা ঘেমে।
পশ্চিম পাশে কয়টি হোটেল
খোলা সারা রাত
সেই হোটেলে হাপুস হুপুস
খেত তারা ভাত।
গাঁয়ের মানুষ সহজ সরল
বুঝতো নাকো তাই
খাওয়ার পরেই ফেঁসে যেত
তর্কের সুযোগ নাই।
খাওয়ার আগে অর্ধেক দাম
খাওয়ার পরে দ্বিগুন
দাম দিতে ভাই অনেক লোকের
মাথায় উঠতো আগুন।
প্রতিবাদ কেউ করলে পরে
রক্ষা নাইকো তার
চর থাপ্পর আর ঘাড় ধাক্কাতে
খেতো জন্মের মার।
ঢাকা শহরে এসেই তাদের
পকেট হতো খালি
অন্যায় করেও হোটেল বয়রা
উল্টো দিত গালি।
এখন এসব আছে কিনা
জানি নাকো ভাই
অনেক আগে দেখেছিলাম
লিখে গেলাম তাই।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০২২ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন
সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -...
...বাকিটুকু পড়ুন