দেশের উপকার
০১ লা আগস্ট, ২০২৪ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
আকাশ দিয়ে প্লেন যাচ্ছে
যাচ্ছে তিনজন নেতা
আমজনতা ওই প্লেনে
ছিল না কেউ সেথা।
দশ টাকার নোট ফেলে দিয়ে
এক নেতা কয় হেসে
‘একজন লোকের উপকার হলো
অভাব বাংলাদেশে’।
এইনা দেখে আরেক নেতা
দুইখান নোট ফেলে
দুইজন লোকের উপকার হলো
ভাবছে দেলে দেলে।
দুই নেতারি কান্ড দেখে
অন্য নেতা কয়,
‘একশ’ জনের উপকার করবো
এর নিচে তো নয়’।
এই না ভেবে একশ’টি নোট
যেই না ফেলল নিচে
গোস্বার চোটে বলছে পাইলট,
‘এসব সবই মিছে’।
‘জনগণের টাকা মেরে
দু’একটা নোট দিয়ে
বড় বড় বুলি আওড়াবে
সভা মঞ্চে গিয়ে’।
এইনা বলে জানলা খুলে
ধাক্কা দিল যেই
ধরুম করে তিনজন নেতা
পড়ল নিমেষেই।
নেতা ফেলে পাইলটসাব
বলছে হেসে হেসে,
‘সব মানুষের উপকার হলো
এবার বাংলাদেশে’।
ছবি ঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২৪ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০
কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন
ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু...
...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic...
...বাকিটুকু পড়ুনগণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে...
...বাকিটুকু পড়ুন