একটানা অবরোধের এই বিরক্তিকর সপ্তাহে আপনাদের একটা আজব দেশের গল্প শোনাবো বলে আজ লিখছি- এক দেশে প্রায় সবকিছুই ছিলো বেশ আজব প্রকৃতির। সেই দেশের প্রায় অনেককিছু নির্ভর করতো এদেশের দুই শক্তিশালী রাজার উপর। দেশ দুভাগের ছিলো না কিন্তু দেশের মত পথ ছিলো দুটি ভিন্ন ধারার। এদের একজন বললো- সপ্তাহের ৫ দিন লোকে কাজ করবো আর ২ দিন বন্ধ পাবে; এটা শুনে দ্বিতীয় রাজা ভাবলো সবাই দেখছি ১ম রাজার কথামতো চলছে আর এভাবে চলতে থাকলে তার জনপ্রিয়তা কমে যাবে তাই সে ঘোষনা দিলো সপ্তাহে ৫ দিন বন্ধ থাকবে আর ২ দিন লোকে কাজ করবো। ব্যস্ যা কথা তাই কাজ। দেশ রসাতলে যাচ্ছে দেখেও বুদ্ধিজীবিরা ও আম জনতা হা করে দেখছেন আর কি কি হবে এই আজব দেশে। বুদিধজীবিরা এদেশে আবার দুই ভাগে বিভক্ত। হবেন নাই বা কেন যে দেশে ক্ষমতাসীন রাজার মোসায়েব রাই ভালো ভালো পদ পান পা ভারী করার মতো তবে কেনইবা তারা লাভের অংকটা বুঝে নিতে ষোলআনা তরফদারী করবেন না। আর জনগণ এর রক্ত মাংস ফ্রাই করা হচ্ছে পেট্রোল আগুনে যাতে করে ক্ষমতার স্বাদ যেন আরো সুমিষ্ট হয়। অবস্থা দেখে আমার এক ভীষন একরোখা জেদী এক বৃদ্ধের কথা মনে পড়ে যার একগুয়েমীর কারণে তার ঘর বাড়ী স্ত্রী সন্তান সমেত আগুনে পুড়ে গেলেও তাকে জিজ্ঞেস করলে সে বড় গলায় হেসে হেসে বলতো তাতে কি হয়েছে আমার ঘর পোড়া গেছে, বউ ছেলেমেয়ে পোড়া গেছে; আমার মান তো পোড়া যায়নি, আমার জেদ তো পোড়া যায়নি। দৃই রাজার দিনের পর দিন ইচ্ছে মাফিক দেশ জাতীর স্বার্থ বিকানো কাজ দেখে ষোল কোটি মানুষ কে বলতে ইচ্ছে করে তোমরা যদি তোমাদের বত্রিশ কোটি হাত কে এখনি শক্ত না করো হয়তো সেই দিন বেশী দূরে নয় যে দিন হয়তো কোন পরাশক্তি তোমাদের এই হাতে পরাবে পরাধীনতার শৃঙ্খল অথবা ডাল ভাতের জন্য ভিক্ষার থালা নিতে হবে তুলে।
আলোচিত ব্লগ
"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।
এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন
দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি
নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন
গোলাপী এখন বাসে ....

দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন
"বহু দিন পর বন্ধু"

বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।
চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন
দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য
যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।