একটি বিষয়ে না লিখে পারলাম না। আজকের খবরের কাগজের শিরোনামের একটি অংশে হঠাৎ চোখ আটকে গেলো। নোয়াখালীর জনৈক সংসদ সদস্যের দানে ( মুল দাতা) ১৫০ টি গরু ও ৩৫০ টি ছাগল সাথে আবার ভাত ও অন্যান্য পদ সহ খাবারের আয়োজন করা হয়েছে। পাঠক আসুন আনুমানিক অর্থের একটা হিসেব করি। ২০,০০০ টাকা একটি গরু ও ৫০০০ টাকা একটি ছাগল ধরে কেনা বাবদ দাড়ায় ৪৭,৫০,০০ আর রান্না করা এবং ভাত ও অন্যান্য খরচ আনুমানিক আরো ৪০,০০,০০০ টাকা। মোট হিসেব করলে সত্যি অবাক লাগে এই বিপুল অর্থের উৎস কি? অথবা কেনই বা এই দরিদ্র দেশে এতটা অর্থ ব্যয় করা হলো।? ইসলাম ধর্ম মতে মৃত ব্যক্তির রুহের মাগফেরাত কামনায় নিকট আত্নীয়ারা পড়শী, আত্নীয় এবং গরীব মানুষকে আপ্যয়ন করে। যারা সেইদিন খেতে গেলো তাদের মনে কি এই বিপুল আয়োজনের পিছনে অবৈধ অর্থ অথবা অনৈতিক উদ্দেশ্য অথবা অপ্রান্গিক ভুমিকার প্রশ্ন কি আসেনি? নিশ্চয় ছিল তাদের মনে। তাহলে ধর্মীয় দৃষ্টিকোন থেকে এই আয়োজন অবশ্যই প্রশ্নবিদ্ধ। আমি ঘৃণাভরে এই আয়োজনের বিরোধিতা করছি।
আলোচিত ব্লগ
তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)

বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন
"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"
"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন
যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন
জুলাই যোদ্ধা!

এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।