সর্বশেষ সংসদ নির্বাচন থেকে একটি প্রসন্গ সবসময় আলোচিত। সেটি হলো যুদ্ধ অপরাধীদের বিচার। বিষয়টিতে লুকানো কিছু গল্পের ইন্গিত পাচ্ছি আমি। পাঠক লক্ষ্য করুন স্বাধীনতা যুদ্ধের আজ প্রায় আটত্রিশ বছর পার হতে চললো তবুও এই বিষয়টি নিয়ে রাজনীতিকদের জল্পনা কল্পনার মিথ্যাচার সত্যাচারের কোনো শেষ নেই। সম্প্রতি মাননীয় আদালতের রায় হলো প্রয়াত রাস্ট্রপতি শেখ মুজিবর রহমান স্বাধীনতার ঘোষক। অন্যদল ক্ষমতায় আসলে আবার কি রায় হয় সেটাও দেখার বিষয়। আমাদের বাজেটে আইন মন্ত্রনালয় প্রস্তাব করেছে বাইশ শত কোটি টাকা যুদ্ধ অপরাধীদের বিচার কাজ পরিচালনার জন্য। আরো প্রস্তাব আছে এই বিচার কাজের জন্য বিভিন্ন দেশের আইনজীবি এবং গোয়েন্দা ভাড়া করা। যেকারনে এই বিশাল বাজেট। পাশ্চাত্যের বেশ কয়েকটি দেশের রাস্ট্রদূতেরা এই বিচার কাজে খুব আগ্রহী। প্রকশ্যে মন্তব্য ও করেছে যে যুদ্ধাপরাধীদের বিচার কাজ করতে হবে। এখন বিবেচনার বিষয় হল এতগুলি টাকা দেশের বাইরে না পাঠিয়ে দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ করলে সাধারণ মানুষ উপকৃত হবে। যুদ্ধঅপরাধীরা সমাজের ঘৃণিত অংশ। আমরা যদি সচেতন হই তাহলে এদেরকে ব্য়কট করা খুব সহজ। কম্বোডিয়া সহ আরো দেশ যুদ্ধঅপরাধীদের বিচার করতে গিয়ে পাশ্চাত্যের দেশগুলির পিছনে অগাধ টাকা ব্যয় করে ক্ষান্ত দিচ্ছে। আমাদের মত দুর্নীতিগ্রস্ত দেশে এই বিপুল অর্থ অপচয় বই কিছুই নয়। তাই মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসাবেই এই বিপুল অর্থ অপচয়ের প্রতিবাদ করছি।
আলোচিত ব্লগ
তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)

বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন
"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"
"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন
যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন
জুলাই যোদ্ধা!

এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।