আমার ছেলের ব্য়স এখন আড়াই বছরের কিছু বেশী। সাধারণত: এই বয়সে বাচ্চারা স্বাভাবিক কথা বলে। হাটার ব্যপারটা বাচ্চারা নিজে নিজে আয়ত্ব করলেও কথা বলার বিষয়টি ওদের শেখাতে হয়। আমার ছেলেকে কথা শেখানোর চেস্টা প্রথম থেকেই আমরা করিনি। ওর আবোল তবোল কথা আমাদের খুব মজা দেয়। ও খুব আত্নবিশ্বাস নিয়ে আমাদের সাথে কথা বলে কিন্তু কথার বেশির ভাগ আমরা বুঝিনা। ওর মনগড়া এসব শব্দ একেক বার একেক রকম হয়। আবার আমরা কিছু শেখাতে চাইলে ও তোতা পাখির মতো শব্দগুলি বলে অদ্ভুত স্বরে। আমরা খুব আনন্দ পাই এই ব্যাপারটিতে। ওর নিজস্ব কিছু শব্দ আছে যেমন: চিপস বলে পে, জুসকে বলে তুউউস, সসকে সঅঅস, গাড়ীকে প্রথম বলতো কালদো এখন বলে গাল, স্যান্ডলকে বলে স্যাএন, বাহিরকে বলে বাইলু, টিকটিকিকে বলে তিতি, ঝাড়ুকে বলে মওছ, সব চারপেয়ে জন্তুকে বলে কুকু । এছাড়াও অসংখ্য শব্দ আছে যেগুলি লিখতে অনেক সময় প্রয়োজন। মজার ব্যাপার হলো ওর মতো করে আমরাও একই ভাবে শব্দগুলি বলি। ভুলটা ধরিয়ে দেই না। এভাবে ছেলের কাছ থেকেই আমরা প্রায়ই নতুন নতুন শব্দ শিখি।
আলোচিত ব্লগ
তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)

বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন
"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"
"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন
যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন
জুলাই যোদ্ধা!

এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।