somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এইদিন প্রতিদিনঃ দৃষ্টিভঙ্গি

৩০ শে জুলাই, ২০০৯ রাত ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‌আনন্দ যে যেভাবে পায়, তাকে সেপথেই তা পেতে দেয়া উচিত; যদি তাতে অন্য কারো ক্ষতি না হয়। কিন্তু যে আনন্দ সাময়িক, যা বর্তমানের সময়গুলো কেড়ে নেয়; জীবনকে এগিয়ে নিয়ে যায় অন্ধকারের দিকে; সে আনন্দ আর যাই হোক, তাতে মোহগ্রস্থ হওয়া উচিত নয়। বিশেষতঃ আমরা যারা মধ্যবিত্ত, যাদের জীবন প্রতিটি মুহুর্তে ঘাত আর প্রতিঘাতের মধ্যদিয়ে এগিয়ে যায়, তাদের তা এড়িয়ে চলাই উচিত। কথাগুলো একসময় প্রায়ই বলতাম। বিশেষতঃ ক্রিকেট খেলা প্রসঙ্গে। সারাদিন ধরে যে খেলা চলে, যা দেখতে ক্লাস ফাঁকি দিতে হয়, জরুরি কাজ বাতিল করতে হয়, যার জন্য একটি দিন চলে যায়; সে খেলা আমাদের জন্য নয়। বিশেষতঃ আমাদের, যাদের টিকে থাকতে হলে প্রতিটি মুহুর্তের সদ্বব্যবহার করতে হয় সতর্কভাবে। তাই যতটা সম্ভব, ক্রিকেট খেলা দেখা হতে বিরত থাকার চেষ্টা করি, যদি সেটা দিনে হয়, তবে তাতো অবশ্যই। কিন্তু ওয়েষ্ট ইন্ডিসের সাথে বাংলাদেশের যে টেস্ট সিরিজ হলো, তার প্রতিটি খেলা দেখলাম রাত জেগে। তারপর ওয়ানডে সিরিজের দুটি খেলা। সেটাও দেখা হলো রাত জেগে। গতকাল যখন বাংলাদেশ জিতল, তখন কেন যেন অন্যরকম খুশি লাগতে শুরু করলো। জয়ের বিষয়টা ভোরে নিশ্চিত হওয়ায় বন্ধু-বান্ধব কাউকে ফোন করে সেই খুশি ভাগ করতে পারলাম না। ফেজবুকে কিছু লিখব কিনা, ভাবছি। নাহ্, লেখা যাবে না। কারন অনেকেই ক্রিকেট খেলা দেখে সময় নষ্ট করতে নিষেধ করেছি। খুশির সংবাদটা তাই লিখে আনন্দটা ভাগাভাগি করতে পারলাম না। সামহোয়্যারে দেখলাম, অনেকে একের পর এক বাংলাদেশের জয়ের সংবাদ দিচ্ছে। কমেন্টগুলো পড়লাম। ভাল লাগতে লাগতে একটি কমেন্ট পড়ে খারাপ লাগল। একজন বলেছেন, দুই নম্বরি দলের সাথে জিতে এতো আনন্দিত হওয়ার কিছু নেই। উনি মনেহয় খেলাটা দেখেনি। শুধু সংবাদটা জেনেছেন। খেলাটা দেখলে এমন কথা চরম শত্রু হলেও বলতে পারতেন না।
প্রত্যাশার পরিমান অনেক বেশি হলে পরাজয়ে অনেকসময় ক্ষোভ এভাবে বেড়িয়ে আসে। খেলায় জয়-পরাজয় থাকবে। এটাই সত্য। কিন্তু পরাজয়কে আমরা কোনভাবেই মেনে নিতে পারি না। পরাজিত হলে চৌদ্দ গোষ্ঠী উদ্ধার, জয়ী হলে মাথায় তুলে রাখা। এটাই আমাদের সংস্কৃতি। আশরাফুলকে নিয়ে অনেক বেশি সমালোচনা। সমালোচনাটা অনেকসময় বেদনাদায়ক পর্যায়েও চলে যায়। মনেহয়, যত বেশি খারাপ কথা আছে, তা সব আশরাফুলের জন্য। তখন আমরা ভুলে যাই, এই আশরাফুলও একদিন ভাল খেলেছিল, তখন তাকে এই আমরাই মাথায় তুলে নিয়েছিলাম। গতকাল যদিও আশরাফুল সেঞ্চুরি করতে পারতো, কিন্তু তা হয়নি। যে রান করেছে, তা এগিয়ে দিয়েছে বাংলাদেশকে নিঃসন্দেহে। যাক, আমাদের প্রত্যাশার যে বহিঃপ্রকাশ, তা আমরা কোন সময় কিভাবে প্রকাশ করি, তাই লিখছিলাম।
শুধুমাত্র খেলার ক্ষেত্রে নয়। জীবনের সবক্ষেত্রে আমরা একই কাজ করি বিভিন্নভাবে। এভাবে বেড়ে যায় দুরত্ব, নষ্ট হয় ঐক্যবদ্ধতা; যা আমাদের জন্য খুবই জরুরি। মতামতের ভিন্নতা থাকবে, কিন্তু অন্যকে সম্মান দিয়ে যতটা সম্ভব শালীনভাবে তার সমালোচনা করা যেতে পারে। কিন্তু কোনভাবেই সমালোচনার নামে দুর্নাম রচিত না হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×