somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরাই পারি!

১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরাই পারি!

হ্যাঁ, আমরাই পারি, অন্যরকম পৃথিবী গড়তে।। আমরাই পারি, এই পৃথিবীতে বসবাসযোগ্য রাখতে।।

বিশ্বব্যাপি অধিকারকর্মীরা সাধারনতঃ এরকম অনেক কথা রচনা করেছেন, গবেষণা পত্র লিখছেন বিস্তর, প্রচারণায় সরগরম করছেন আর্ন্তজাতিক সম্মেলন, আলোচনার স্থানগুলোকে; যেখানে এই পৃথিবীর ভাগ্য নিয়ন্ত্রিত হয়, কিংবা ভাগ্য নিয়ন্ত্রণের কৌশল নির্ধারিত হয়।

অধিকারের দাবী সার্বজনীন। অধিকারভিত্তিক আন্দোলনের অপ্রাতিষ্ঠানিক ধারাকে প্রাতিষ্ঠানিকতায় রূপ দিয়েছে বাংলাদেশের বেসরকারী সংস্থাগুলোও। তারাও বিশ্বের অন্যান্য অধিকারকর্মীর সাথে প্রচারণায় সামিল হওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

ট্রাজেডি হচ্ছে, একজন অধিকারকর্মী ঠিক ততোক্ষন অধিকার নিয়ে সোচ্চার থাকতে পারছেন, যখন তিনি কোন অধিকারভিত্তিক সংস্থায় মেধা বিক্রি করছেন কিংবা এরকম একটি সংস্থায় দেশী কিংবা বিদেশী অর্থের সংস্থান করতে পারছেন, অর্থাৎ যদি এরকম একটি সংস্থা প্রতিষ্ঠা করে তা পরিচালিত করার প্রতিযোগিতায় সফল হচ্ছেন।

অর্থাৎ মেধা বিক্রির জায়গাটা নড়বড়ে হলে কিংবা চাকুরিটা চলে গেলে অথবা সংস্থাটিতে অর্থের যোগান সংকোচিত হলে, আমাদের অধিকারের প্রাতিষ্ঠানিক আন্দোলনটাতেও ভাটা পড়ে যায়; অর্থাৎ অধিকারের চিন্তা হ্রাস পেতে শুরু করে।

অধিকার দাবী করা কিংবা অধিকার আদায়ের সংগ্রাম এরকম টানাপোড়েনে পড়ে; অর্থাৎ অন্যকোন নিয়ামকের ওপর নির্ভর করে, তবে কি মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব হয়? প্রশ্নটা প্রায় প্রাতিষ্ঠানিক অধিকারকর্মীকে মাঝে মধ্যেই নাড়া দেয়। আর এই নাড়া দেয়াতেই বার বার আর্থিক সহযোগিতার জন্য ডোনার (প্রাতিষ্ঠানিক অধিকার (!?)ভিত্তিক সংস্থা)দের মুখাপেক্ষী হতে হয়। কিভাবে তাদের খুশি রাখা যাবে, কিভাবে কাজ করলে তারা ফান্ড দেবে, অধিকার এরকম বিভিন্ন নিয়ামকের বেড়াজালে বন্দী হয়ে যায়। আহা! কি সুন্দর, অধিকারের আন্দোলন!

এরকম চিন্তার বন্দীত্ব শিকার করেই প্রাতিষ্ঠানিক সমাজকর্মীরা আন্দোলন পরিচালনা করছেন, যার ফলে সমাজের সমস্যাগুলোর সমাধান তো হচ্ছেই না; বরং দিনকে দিন নানামুখী সমস্যায় সমাজ আরও বেশি জর্জরিত হচ্ছে। অনেকসময় এইসব সমাজকর্মীই সমাজের সমস্যা হিসাবে আর্বিভূত হচ্ছেন।

আমরাই পারি!
কিভাবে? আলোচনা হচ্ছে ধারাবাহিকভাবে। লক্ষ্য স্বনির্ভর সামাজিক আন্দোলন গড়ে তোলা। আগামীকাল এই ধারাবাহিক আলোচনার আরেকটি সভা। আলোচিত হবে, একজন সমাজকর্মীর জীবিকা, জীবিকার ধরণ, অধিকার ও অধিকার ভিত্তিক আন্দোলনের বাস্তবায়নের কৌশল।

আমরাই পারি!
সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে। অন্যায্য ও অন্যায় এই পৃথিবীর বিধি-ব্যবস্থা পরিবর্তন করে মানুষের বাসযোগ্য করতে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×