১০ এপ্রিল ২০১৪
মোডারেটর প্যানেল
সামহোয়্যার ইন ব্লগ
বাংলাদেশ
বিশয়ঃ প্রথম পাতায় লেখার জন্য আবেদন।
জনাব
সবিনয় নিবেদন এই যে গত ২ সপ্তাহ ধরে আমাকে আপনারা শুধু দর্শন (watch) করে আছেন। আমার খুবি জানিবার ইচ্ছা হয়, আপনারা এত তাকিয়ে থাকেন কি করে??!!! আমি আদম সন্তান, আমাকে অত দেখার কিছুই নেই। আমার ২ বড় ভাই সামুতে তাদের পোস্ট করেন। তাহাদের নাম ফারহান চৌধুরী আসিফ এবং আরেকজন হলেন ফাইজুল হক জায়েদ। তাহারা আমাকে লেখালেখিতে প্রেরণা জুগিয়েছেন আর আপনারা আমাকে আটকিয়ে রেখেছেন। আমি এর তীব্র নিন্দা জানাই
সুতরাং, আমাকে অবিলম্বে প্রথম পাতায় লেখার সুযোগ করে দিতে কত্রিপক্ষের বিশেষ মর্জি হয়।
নিবেদক
আপনাদের বাধ্যগত
রুবায়েত আলম প্রান্ত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



