somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনিকেত অভিমন্যু!

০১ লা জুন, ২০১২ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি খুব ভালো এয়ার গিটার বাজাতাম। পিয়ালও একেবারে খারাপ না। বিশেষত ক্যাম্পাসের বিভিন্ন কনসার্টে আমাদের প্রতিভা উপচে পড়ত! আমরা তবু টুকটাক আসল গিটার বাজানোর চেষ্টা করতাম। তুষণ তাও না। কিন্তু ও ডানহাতের চার আঙ্গুল দিয়ে নিজের ভুড়ি থাবড়ে থাবড়ে যে অসাধারণ এয়ার বেজ বাজাতো আমাদের এয়ার লিড বা এয়ার রিফিং সে তুলনায় কিছুই না!

সাব্বির নিভৃতচারী মানুষ। এয়ার গিটার বাজানোর অভ্যাস নাই! তবে সন্ধ্যা থেকে ভোর অব্দি ঘর বন্ধ করে গিটার প্র্যাকটিস করে প্রায়ই। nothing else matter, one last breath, one কিংবা অনিকেত প্রান্তর বাজাতে পারে অনায়াসে। আমরা মুগ্ধ হয়ে শুনি, নিজেদের এয়ার গিটার ধরতে লজ্জা পাই!


অনিমেষ শ্যাডো ড্রামিং মাস্টার। কথিত আছে শ্যাডো ড্রামিং এর কোন কনটেস্ট হলে মাইক পোর্টনি কিংবা নেইল পার্ট অনিমেষকে গুরু মানতে বাধ্য!

রাজু চেহারায় আচরণে ভদ্র ছেলে। সুরুচিসম্পন্ন। সে আগে লিরিক লিখত। গভীর বেদনার লিরিক। হুট করে সে লেখালেখি ছেড়ে দিল। তদন্ত করে দেখা গেল সাংসারিক সুখ এর কারণে তার এই অবনতি!

সুমন ভাই মিঃ কুল! সাব্বিরের মত কোন ফাঁকে যেন গিটার বাজানোটা শিখে ফেল্লো।

ইশতিয়াক রসের হাঁড়ি। কিন্তু তার লিরিকজুড়ে শুধুই হাহাকার। জন্মদিনের উৎসর্গের গানেও চিকন হাহাকার!

ফাইজুসের ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম। সে ভার্সিটিতে ঢুকেই একটা মিউজিকাল ক্লাবে যোগ দিল। ১/১ এ থাকাকালীন কনসার্টে গান করল। যদিও তখনো ওর সাথে পরিচয় হয়নাই কিন্তু আমরা কঠিন ভাব নিয়ে বলতে লাগলাম এই ছেলেটা আমাদের দোস্ত!


এই আমাদের মোটামুটি বছর দুয়েক আগ পর্যন্ত অবস্থা। এখন অবস্থার যে বিশেষ উন্নতি হয়েছে তা বলা যাবেনা। তবে আমরা এয়ার গিটারের পাশাপাশি টুকটাক অ্যাকুস্টিক গিটার বাজাতে পারি। এই বিদ্যার ওপর ভর করে আর মিউজিকের প্রতি ভীষণ রকম ভালোবাসা পুঁজি করে আমরা একটা মিউজিক্যাল গ্রুপ দাঁড় করিয়েছি। নাম ‘অনিকেত অভিমন্যু’। নিজেদের গান অ্যাকুস্টিক গিটারে বাজিয়ে মোবাইলে রেকর্ড করে আমরা নেটে শেয়ার করি মাঝেমাঝে। ফেসবুকে আমাদের একটা পেইজ আছে। ওখানেই গানগুলো শেয়ার দেয়া হয়।


আমাদের ফেসবুক পেইজ

'ভালো ছেলেটির গল্প' নামে আমাদের একটা গান আমার গত পোস্টে দিয়েছিলাম। এখানে আরেকটি গানের লিংক দিচ্ছি। গানের নাম ‘স্মৃতি ও স্বপ্ন’। শুনে দেখার আমন্ত্রণ থাকলো!


স্মৃতি ও স্বপ্ন
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১২ দুপুর ১:৫৮
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ২০২৬ সালে এসেও দেশে জেলখানা রাখার আদৌ কোন প্রয়োজন আছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:২৯

দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রায় ৪ মাস হতে চলছে, এর আগে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদি শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন্য নোবেল বীজয়ী ড: ইউনুস শতভাগ জনসমর্থন নিয়ে সরকার... ...বাকিটুকু পড়ুন

২৪-এর যোদ্ধাদের কি হবে?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:১৯

২০২৪ সালের আন্দোলনকে অনেকেই সাধারণ মানুষের ন্যায্য দাবি ও ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখেছিল। কিন্তু সময়ের সাথে সাথে এমন অভিযোগও উঠছে যে, কিছু স্বার্থান্বেষী ও ক্ষমতালোভী গোষ্ঠী নিজেদের জেদ, প্রভাব ও... ...বাকিটুকু পড়ুন

রেমিটেন্স যোদ্ধাদের ৭.৫% ট্যাক্স কেটে নিবার সিদ্ধান্ত নেয়া হচ্ছে ।?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৬ শে মে, ২০২৬ রাত ৩:১২

রেমিটেন্স যোদ্ধাদের ৭.৫% ট্যাক্স কেটে নিবার সিদ্ধান্ত নেয়া হচ্ছে !?



এই তথ্যটি সঠিক হলে আগামী দিনে সরকার রেমিটেন্স হারাবে ।
যেখানে প্রনোদনা দিয়ে রেমিটেন্স আনা হতো, সেখানে এই অদ্ভূদ... ...বাকিটুকু পড়ুন

মেরিন ড্রাইভের রক্তাক্ত পিচ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৬ শে মে, ২০২৬ সকাল ১০:২৩



সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। গল্পের সমস্ত চরিত্র, নাম, স্থান এবং ঘটনা লেখকের কল্পনাপ্রসূত। বাস্তব কোনো জীবিত বা মৃত... ...বাকিটুকু পড়ুন

একটি অধ্যায়ের সমাপ্তি!

লিখেছেন নীল-দর্পণ, ২৬ শে মে, ২০২৬ বিকাল ৩:২২


২১বছর বয়সী তরতাজা ছেলেটি মায়ের কোলে মাথা দিয়ে কালেমা শাহাদাত ও সূরা আর-রহমান অর্ধেক তেলাওয়াত করেই আল্লাহর জিম্মায় চলে যায়! ৩৪বছর এই স্মৃতিকে বুকে ধরে অবশেষে সেই মা চলে... ...বাকিটুকু পড়ুন

×