"স্বপ্নে যদি পশ্চিম দেখো তবে নিম্নপক্ষে ছেঁচে নিতে পার কিছু ফেনিত শাদা; যদি দেখ নির্ণীত মেদ তবে আঁচড়াতে পারো আজরাইলের লেজ; যদি তেতো লাগে সিক্ত তুলো তবে হ্যাংলা অক্ষরগুলোর বংশবৃদ্ধি করতে পারো দিনরাত; আর যদি সুতোর প্যাঁচ উল্টো থাকে তবে শিক্ষা নেবে নারীজাতি ছলনাময়ী ; যদি দ্বিপ্রহরে.....''
সেই কথককে খুন করে...
তার লাশ গুম করে...
স্ফুলিঙ্গকে আগুন করে এবং...
রাতগুলো আরো নির্ঘুম করে ......
ফিরে এসেছি আমি ইঁদুরের গর্তে।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ৯:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


