somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্ভবত কবিতা

১৬ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভেজা সময়ের গল্প

এটা,
রাতের শেষ প্রহরে শুধুমাত্র হেডলাইটের আলো
কিংবা সোডিয়াম ল্যাম্পের আশপাশ দিয়ে ছোটা
বর্ষণের কথা...

যখন,
ড্রুপিং দেবদারুরা বৃষ্টির তীর্যক ফোটায় আরো
কিছুটা নতজানু হয়ে আসে; ধুয়ে যাওয়া সব ফিটফাট
পাহারাদার পাখি পালক ফুলিয়ে ঝিমুনি ছেড়ে উঠে
বসে আঁক কষে সূর্যোদয়ের; সমস্ত রাত অবহেলায়
ব্যালকনিতে ঝোলা সবুজ শাড়ি ভিজে ভিজে লেপ্টে
যায় নকশা কাটা গ্রিলে সে এক নিদারুণ শোকে!
নরম বাকল খসিয়ে কিছু সবুজ তারুণ্য জড়ায় শরীরে;
যকৃতে জাগে তেতো তুফান দীর্ঘ অনিদ্রায় ভুগে ভুগে;
প্লে-লিষ্টের তলানিতে এসে ঠেকা একটা গান হঠাৎ
নতুন উদ্যোমে কিছু ছন্দ শোনায়; শয্যা থেকে ভেসে
আসা কোন অস্ফুট অনুযোগে সচকিত হয়ে ওঠা আর
নিয়ন্ত্রণহীন অবসাদে থিতিয়ে যাবার আগে চোখের
কোণে ঝাপসা দেখা আরেক প্রহরের গল্পে,

ঘাড় নুইয়ে আধখোলা জানালা দিয়ে উঁকি দেয়
প্রথম আলো।

-riz
October 07


অসময়ের বর্ষণে

সংকীর্ণ ব্যালকনিতে আটকে ফেলা অসময়ের বর্ষণে মসৃণ পালক ভিজিয়ে চুপসে যাবার আমন্ত্রণ; ধুলোমাখা ট্র্যাভেল ব্যাগে আটকে পড়া সময়; কাঁচের এশট্রেতে জমা অনিদ্রার অবশেষ; সকাল-দুপুর-সন্ধ্যে একাকারের দিন; দেয়ালে খানিক বাঁকা হয়ে ঝোলা তৈলচিত্র আর হাতের নখে প্রতিবিম্বের শোকার্ত গান কিংবা তানপুরার তারে জড়িয়ে থাকা সব অভিমান...
ফিরে যাও তোমরা, ফিরিয়ে নাও সময়, ফিরিয়ে দাও ধূসর ছবিগুলো; ওদের জন্য আমি আমার অস্তিত্ব বিকিয়ে দিতে রাজি আছি।

-riz
october 5, 2010





কালো কবিতাঃ

তুমি অগভীর থেকে তুলে আনলে তিনটি রঙ; আমি ডুব দিতে পারি,স্বরূপে অন্ত বলতে পারি। আলোর প্রতিমার হাতে প্রতিবিম্ব নেচে উঠলে দিবারাত্রির, অন্ধকারের দু'হাত নিচে স্বপ্ন দেখতে পারি; বরং স্রোতের ওপাশে কুয়াশা জমলে, কালো দেখায় ঘূর্ণিঝড়, তোবড়ানো প্লাষ্টিকের কৌটায় আটকে থাকা গুবরে পোকায় স্বপ্ন দেখে দ্বিপ্রহরে আকাশে ওড়বার, যখন শাদা পালকে ভাবনা আঁকে রাত্রিশেষে অস্পষ্ট তিথি।

-praxis
April 2009


শাদা কবিতাঃ

দেয়ালের নতুন ফাটলে শতাব্দীপুরোনো বীজ ডালপালা মেলে ফোটায় আগুনে ফুল; আর তাই আজরাইল কাগজে কলমে ল্যাখে তিনটি শব্দ, "মানুষ স্বপ্ন দ্যাখে"। হলুদে প্রাতকালীন সুর মগজে ফোটায় হুল, এদেখে সময় আছড়ায়ে আমি খুঁজে নিচ্ছি সন্ধ্যেকে দেয়া উড়োচিঠি; খোলা জানালা দিয়ে আসা গন্ধ চোখে বোলায় শিরিষ কাগজ, চৌরাস্তায় ঈশ্বরের দিকে কাদা ছুঁড়ে দেয় নির্বিরোধী, তারপরও তুমি বদলায়ে যাচ্ছ প্রত্যেক ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা ছোট গল্পগুলো।

-praxis
April 2009
৩৫টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

×