somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের বর্ষাক্রান্ত ক্ষ্যাপা নাগরিক ভাবনাগুলো

০৯ ই আগস্ট, ২০১১ রাত ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


খসখসে রোদ্দুরে ভিজে একটুকরো
তড়িৎ অনুধাবন ভদ্রলোকটির,
"...নৈঃশব্দ্য মরে গেছে।"
এতে সায় দেয়া হোক মাথা খানিক দুলিয়ে,
কারণ আমাদের অজান্তে ফুটপাতে শেকড় গেড়েছে
বর্ণবাদী পোষ্টার, কেঠো প্রত্যঙ্গ আর স্বল্পায়ু পদক্ষেপেরা।
তাই এই দীর্ঘায়িত বর্ষাকালে আমরা মিউনিসিপ্যাল নাগরিকেরা
ছাতার আড়ালে শুকনো দীর্ঘঃশ্বাস লুকাই,
"শিগগিরই রাস্তার কাদাপানিতে শোলমাছে মত ঘাই দেবে
দ্রোহী উন্মাদেরা"- এমনকিছুর আশায়। অথচ আগের মতই সবকিছু,
রাজপথের দুপাশের বৈপরীত্যে আমরা রোমাঞ্চ খুঁজে পাই।
অবশ্য দেখার চোখ রয়েছে যাদের,
তারা দেখবে স্কুলব্যাগে টিফিনবক্সের অস্তিত্ব,
প্রতিটি রেলক্রসিংয়ে সমান্তরাল কিছু প্রাণঘাতী সেকেন্ড,
ঘর্মাক্ত সিটের হাতল, কর্কশ মরুকরণের সংকেত,
ফেলে যাওয়া একপাটি ছেঁড়া জুতো...

উত্তরে এবার সংক্ষিপ্ত শীতের আভাস
-দ্বাবিংশতম বর্ষণে ভিজে চুপসে যাওয়া
মাঝবয়েসী আরেক ভদ্রলোকের কথায়
আমরা মনযোগ ঘুরিয়ে নিতে পারি,
ঘেয়ো কুকুরের শরীরে একটা গন্ধ রয়েছে
যেটা ভেজা নাগরিকদের শরীরেও খুঁজে পাওয়া যায়।
সহজ সমাধানে সবগুলো শহুরে দুর্গন্ধ এক করে নাও,
কচি ঘাস কিংবা শরতের আভাস পাওয়া যাবে।

পুড়ছে সস্তা তামাক,
চকচকে শ্যুর গায়ে কাদার কলঙ্ক,
নেভী ব্লু শার্টের কলারে এঁটে থাকা কয়েক ফোটা ঘুম,
আবর্জনা অমর পলিমারে...

সবকিছু চুলোয় যাক!

ত্রিশোর্দ্ধ ঐ রমণীর মেরুনরঙা হ্যান্ডব্যাগ ভর্তি শুধু চকোলেট,
এইরকম একটা দাঁতালো কল্পনা করতে গিয়ে আন্দাজ করি,
বাসস্টপে দাঁড়িয়ে থাকা আমরা নিপাট ভদ্রোলেকেরা
এভাবেই বেঁচে যাচ্ছি সকালগুলো...

২৯টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×