সময়টা ৭১, আগস্ট মাস।সারাদেশে যুদ্ধ চলছে। শ্রাবণের রাতে প্রশিক্ষণ শেষে ময়মনসিংহের দুরগাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে বাংলাদেশের এক তরুণ, আশরাফ আলী খান খসরু। সাথে তার সহযোদ্ধারাও আছেন। দুর্গাপুর যেন আধারে মোডানো এক গ্রাম, আকাশটা মেঘে কালো হয়ে আছে। এর মাঝেই শুরু হল বৃষ্টি। অল্পক্ষণ পরেই শুরু হল দমকা হাওয়া। ঝড়ো হাওয়ায় প্রকৃতির এই রুদ্ররূপ আটকে দিল পড়েই শুরু হলো দমকা হাওয়া। ঝড়ো হাওয়ার প্রকৃতির এই রুদ্ররূপ আটকে দিল ছেলেদের। বৃষ্টির ফোঁটা হাতে পড়লে ব্যথা লাগছে। উঁচু গাছগুলি ঘন ঘন নুইয়ে পড়ছে বাতাসে। ভিজে জবুথুবু সবাই। কোনভাবেই পথ চলা সম্ভব নয়। সবাই মিলে কোথাও একসাথে রাত কাঠানোর মতো কোণ স্কুল কিংবা মসজিদও খোঁজাখুঁজির পরেও পাওয়া গেল না। ছোট ছোট ঘর ছড়ানো ছিটানো। ঠিক হলো, দুজন করে একটি করে ঘরে রাত কাটাবে। হত দরিদ্র এই বসতির কারো কাছেই যেন খাবার বা বিছানাপত্রের জন্যে অনুরোধ করা না হয়- বলা হল সবাইকে।
খসরু ও তার সহযোদ্ধা একটি ছোট ঘরে গিয়ে কড়া নাড়ল। কড়া নাড়ার শব্দে সাথে সাথেই ঘরের ভিতর শোনা গেল এক কিশোরীর কণ্ঠস্বর, " মা, আইছে। " সাথে সাথেই দরজা খুলে গেল। মাঝবয়সী এক মহিলা দুহাতে দরজার দুটি পাল্লা ধরে এদের দিকে বিস্ময়ের সাথে তাকিয়ে আছেন। ঘরের মেঝেতে মাদুর পাতা। খাবার সাজানো সামনেই। টিমটিমে কুপি জ্বলছে একপাশে। "বাবারা ভিতরে আইও" বলে মহিলা আগলে ধরে দরজা ছেড়ে দাঁড়ালেন। মাঝখানে বেড়ার ওপাশে ঘরের দিকে তাকিয়ে বললেন," না মা , হে না।"
মহিলা খসরুদের মাদুরে বসিয়ে সাজিয়ে রাখা খাবার তুলে দিচ্ছেন। এরা ক্ষুধার তাড়নায় আগ পিছ না ভেবেই খাওয়া শুরু করে দিল। পরম যত্নে মাতৃসম মহিলা খাওয়াচ্ছেন। খাওয়াতে খাওয়াতে কথা বলছেন। স্বামী হারিয়েছেন তিনি বহু আগে। একমাত্র মেয়ে নিয়ে সংসার। যুদ্ধের কিছুদিন আগে এক তরুণ ছেলের সাথে বিয়ে দিয়ে পরের ছেলে ঘরে আনেন। সেই সুবাদে একটি ছেলেও জুটেছিল তার। দরিদ্র সংসারে সুখও উঁকি দিচ্ছিল। তারপরেই শুরু হলো যুদ্ধ।
ছেলেটা মেয়েকে এবং তাকে বলেকয়েই যুদ্ধে গেছে। বলে গেছে চিন্তা না করতে, যুদ্ধ শেষে সে চলে আসবে। সে আসার আশায় মেয়েটা প্রতিদিন অপেক্ষা করে থাকে,প্রতিরাতে ভাত বেড়ে সারারাত বসে থাকে। যদি সে আসে? এসে যদি ক্ষুধার্ত অবস্থায় খাবার না পায়?? তাই দরজায় কড়া নাড়ার শব্দে মেয়েটা আনন্দিত হয়ে গিয়েছিল- ভেবেছিল- ও এসেছে; মা সামনে তাই লজ্জায় মেয়েটি পাশের ঘরে চলে গিয়েছে।
ওপাশের ঘরে একচিলতে আলো নেই। এক কিশোরীর মেয়ে আঁধারে বসে মার কথা শুনছে। কি জানি হয়তো বা কিছুই শুনছে না। তার ভালোবাসা এমনি করেই সত্যি সত্যিই একদিন এসে তাকে চমকে দিবে। ভাবছে, তার স্বামী হয়তো এমনি করেই কোন ঘরে মাতৃস্নেহে বসে খাচ্ছে। তার এতো আদর আর ভালোবাসা ছেড়ে থাকা তো সম্ভব না। দেশটা স্বাধীন করা কি এই ভালবাসার চেয়েও কি বেশী প্রয়োজনের, বেশী আকর্ষণের?? দেশটা কেন স্বাধীন হয় না?? কেন ফিরে আসে না সে? উষ্ণ চোখের জলে শাড়ীর আঁচলটা হয়তো ভিজে গেছে। ও ঘর, ওর মনে কি হচ্ছে তা বোঝা মোঠেও সহজ নয়। এক কিশোরী বধূর জুড়ে এক তরুণ যোদ্ধা স্বামী, আর এক তরুণ শামির হৃদয়ে গোটা বাংলাদেশ।
( মেজর কামরুল হাসান ভুঁইয়ার "জনযুদ্ধের গনযোদ্ধা" হতে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



