সে যে এক নিরাকার... .. .
০৩ রা অক্টোবর, ২০১১ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার এ লেখাটি একজন স্হপতিকে নিয়ে লেখা। যার স্হাপত্য শৈলী, সৃষ্টির নতুনত্ব এবং তুলির আচঁড়ে মনের ক্যানভাসে আঁকা ছবি এক কথায় অসাধারন এবং অতুলনীয়। পৃথিবীর সমস্ত স্হপতির মধ্যে সর্বশ্রেষ্ঠ স্হপতি। তো হয়ে যাক না সেই স্হপতির সাথে আমাদের পরিচয়। আশা করি আমাদের পরিচয় পর্বটা ভালই কাটবে।
সে যে এক নিরাকার... .. .
প্রিপেইড
রুপ যার প্রাণ তার,
মন তার কোথাকার,
সৃষ্টির বিশালতায়,
অপরুপ রুপকার।
সারাদিন দিনমান
করি তার অবগাহন,
কাঠফাটা তৃর্ষাত,
অন্তরমন সারাক্ষণ।
সুর যার সৃষ্টি তার,
সৃজনশীল সুরকার,
নি:সীম নিরুপমা,
আমি কি পাব তোমায়।
ছন্দবদ্ধ মূর্ছনায়,
সবকিছু ছন্দময়,
ভুপৃষ্ঠ আর অন্তরীক্ষ,
নির্বাক অবাক বিস্ময়।
রুপ যার মন তার,
প্রাণ তার কোথাকার,
বিরামহীন সাধনায়,
উত্তর মেলা ভার।
সাধনা আর অধ্যয়ন,
মন করি তপবন,
তবু তার দেখা পাওয়া,
অর্থহীন আস্ফালন।
সদাশয় সদানন্দ,
মনে খালি দ্বন্দ,
কেন ভাই নাহি পাই,
আমি তার গন্ধ।
শারীরিক কসরত,
আর মাঝে ফুসরত,
সেবা তুমি কর মন,
পাবে সেই সুধাক্ষণ।
গুনীজন করে বর্ণন,
রাখিও মনে সর্বক্ষণ,
করিও পাঠ আটঘাট,
সুধাপান নিরন্জন।
মন যার প্রাণ তার,
রুপ তার কোথাকার,
নমি আমি নমি তারে,
সে যে এক নিরাকার... .. .
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১২ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন