ঢাবি’র এসএম হলের ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে প্রতিদ্বন্দ্বী গ্রুপ
২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের ছাত্রলীগ নেতা সৈকতকে চাপাতি দিয়ে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দিয়েছে একই প্রতিদ্বন্দ্বী সুমন গ্রুপের কর্মীরা। গতকাল রাত ৮টায় এসএম হলের ভেতর এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সৈকতকে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
হলের প্রতক্ষ্যদর্শী ছাত্ররা জানায়, গত ২০ অক্টোবর ছাত্রলীগ সভাপতি প্রার্থী সৈকত ও সুমন গ্রুপের মধ্যে সংর্ষের ঘটনা ঘটে। সুমন গ্রুপের কর্মীরা সৈকতের রুমসহ বেশ কয়েকটি রুম ভাঙচুর করে। এক পর্যায়ে হল থেকে সৈকতসহ তার গ্রুপের কর্মীদের ধাওয়া দিয়ে বের করে দেয়। বেশ কিছু দিন হলের বাইরে থাকার পর গতকাল সন্ধ্যায় সৈকত হলে ফিরলে সুমন গ্রুপ তার ওপর চড়াও হয়। তাকে এলোপাতাড়ি চাপাতি দিয়ে কোপায়। এতে সৈকতের দুই পায়ের এবং এক হাতের রগ কেটে যায়। মারাত্মক আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে হৃদরোগ ইনস্টিটিউটে পাঠান।
হামলার বিষয়ে সুমন বলেন, সৈকত কয়েক দিন আগে আনোয়ার নামে তার এক কর্মীকে প্রহার করে। এরপর তার গ্রুপ সৈকতকে হল থেকে বের করে দেয়। গতকাল সে বহিরাগতদের নিয়ে হলে ফিরলে তার কর্মীদের সাথে সৈকতের সংঘর্ষ হয়। ঘটনার সময় সুমন বাইরে ছিল বলে জানায়।
এ দিকে সৈকত গ্রুপের কর্মী বান্না বলেন, সৈকত একা হলে যাচ্ছিল। তার সাথে কেউ থাকলে সে একা আহত হতো না। সুমন গ্রুপের কর্মীরা তাকে নির্মমভাবে কুপিয়েছে বলে সে জানায়। (সূত্র: নয়া দিগন্ত)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)
১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪
অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।
প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০২

রক্ত-আগুনে প্রতিবাদ চলুক,
বিক্ষোভের অনলে সারাদেশ জ্বলুক ।
শেষ থেকে শুরু হোক না আবার,
নতুন করে তো কিছু নেই হারাবার!
পুনরায় বিনাশিব তিমির রাত
আঁধার কেটে জাগবে প্রভাত।
দিকে দিকে সংগঠিত হও...
...বাকিটুকু পড়ুন
তীব্র তাপপ্রবাহে (Heatwave) জনজীবন যখন বিপর্যস্ত, তখন ঘর ঠান্ডা রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ঘর শীতল রাখতে যে সবসময় এসির (Air Conditioner) প্রয়োজন হবে, তা নয়। বিশেষজ্ঞরা কিছু...
...বাকিটুকু পড়ুন
আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ...
...বাকিটুকু পড়ুন