পিরোজপুর ২৯ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): পিরোজপুরে স্কুল পড়ুয়া ছাত্রীদেরকে প্রেমের ফাঁদসহ বিভিন্ন কৌশলে আটকে আদিমতার বিভিন্ন দৃশ্য ডিজিটালাইজড করে তা বাজারে ছড়িয়ে দেয়ার অভিযোগে পিরোজপুর থানা পুলিশ স্থানীয় ৩ ভিডিও ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রীদেরকে প্রেমের ফাঁদে ফেলে জেলা ছাত্রলীগ নেতা আহসান কবীর মামুন ওরফে টাইগার মামুন সাঙ্গপাঙ্গ নিয়ে জরুরি আলাপের ছলে আটকে আদিমতার বিভিন্ন দৃশ্য ভিডিও এবং সেই দৃশ্য মনির (গাঞ্জা মনির) ও অন্যদের সহযেগিতায় ভিডিও ক্যামেরায় ধারণ করে। পরে ধারণকৃত ভিডিও ফুটেজ পিরোজপুরের গোপাল কৃষ্ণ মার্কেটের এক ভিডিও দোকান থেকে সিডি এবং মোবাইলের মেমরী কার্ডের মাধ্যমে বাজারজাত করে। বিষয়টি নিয়ে শহরে তোলপাড় সৃষ্টি হলে পুলিশ বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের ব্যবহৃত তিনটি সিপিউসহ ১৬০টি পর্ণ সিডি উদ্ধার করে। এ ব্যাপারে পুলিশের তদন্ত কর্মকর্তা এসআই আজিম শীর্ষ নিউজ ডটকমকে জানান, পিরোজপুর শহরে দীর্ঘদিন ধরে একটি চক্র এ ধরনের কাজ করে আসছে। আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে শহরের গোপাল কৃষ্ণ মার্কেটের সৌখিন ভিডিও দোকান মালিক সুমন তালুকদার (৩০) ও জেলা পরিষদ মার্কেটের মোল্লা টেলিকমের কর্মচারী ফয়সাল গাজী (২০) ও শাহীন হাওলাদার (২২)কে গ্রেফতার করি। এ ঘটনার মূল হোতা ও জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আহসান কবীর মামুন এবং মনিরকে গ্রেফতারে জন্য অভিযান চলছে। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। মামলা নং ১৮, তারিখ ২৮/০৯/০৯।
যোগ্য তথ্য ও গবেষনা সম্পাদক বটে! ডিজিটাল দেশ বলে কথা !!
আমাদের ৭১- কোনো কোনো ক্ষেত্রে রুপকথাও হার মানে‼️

আমাদের উঠানে একটা কবর আছে। কবরটা কার, আমি জানি না।
জানি না, এই কথাটা মিথ্যা। আমি জানি কার। কিন্তু নামটা বললে বিপদ হতে পারে। তাই নাম বলি না।
শুধু প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন
লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!
জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!
কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন
অভিমান যখন ঝরে যায়.........
অভিমান যখন ঝরে যায়.........
আপনারা যারা 'বসন্ত বিলাপ' সিনেমাটা দেখেছেন তাদের কি শেষ দৃশ্যটা মনে আছে? যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে অপর্ণা সেন জিজ্ঞেস করছে, "আপনি যান নি?"
সৌমিত্র একগাল হেসে বলছে... ...বাকিটুকু পড়ুন
আমাকে দিয়ে সেলস হবে না
আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন
ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।