somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুমিল্লায় ওভারপাস নির্মাণ ॥ বিকল্প সড়ক ব্যবহারের অনুপযোগি, ভোগান্তিত চরমে

১৫ ই জুন, ২০১৫ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাসুদ আলম,কুমিল্লা॥
কুমিল্লা নগরীর শাসনগাছায় ৫১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লায় এসে ওই প্রকল্পের কাজ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ ওভারপাসটির দৈর্ঘ্য ৮৫০ মিটার এবং প্রস্থ ৯.৫ মিটার। শাসনগাছা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে নগরীর রেইসকোর্স মুক্তি হাসপাতাল পর্যন্ত এটি নির্মিত হবে। বর্তমানে ওভারপাসটির নির্মাণ কাজ পুরো দমে চলছে। কিন্তু ওই সড়কে যান চলাচলের বিকল্প ব্যবস্থা না রাখায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সচেতন মহল বলছে ওভারপাসটি নির্মাণকালীন সময়ে যদি সংশ্লিষ্ট কর্তৃপক সড়কটি সম্পূর্ণ বন্ধ না করে বিকল্প ব্যবস্থায় যান চলাচলের সুযোগ দিতেন তাহলে যাত্রীদের এত ভোগান্তি পোহাতে হতো না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কুমিল্লা নগরির কান্দিরপাড়-শাসনগাছা রাস্তার শাসনগাছা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে নগরীর রেইসকোর্স মুক্তি হাসপাতাল পর্যন্ত ওভারপাস নির্মাণ কাজ চলছে। বর্তমানে নিমার্ণ কাজের জন্য মুক্তি হাসপাতাল থেকে শাসনছাড়া পর্যন্ত রাস্তাটি সম্পূর্ণ বন্ধ রয়েছে। কান্দিরপাড় থেকে শাসনগাছা যাতায়াতের জন্য বিকল্প সড়ক হিসেবে কান্দিরপাড় থেকে রানীরবাজার হয়ে শাসনগাছা। কান্দিরপাড় থেকে রেইসকোর্স হয়ে শাসনগাছা এ দুটি বিকল্প রাস্তা ব্যবহার করা হচ্ছে। কিন্তু রাস্তা দুটির বিভিন্নস্থানে খানা খন্দরের কারনে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

ভুক্তভূগি সাধারণ যাত্রীরা মধ্যে সুজামিয়া জানান ‘‘কি আর কমো ভাই, গাড়ি না চলার কারণে মাথায় করে আমের বস্তাটা নিতে হচ্ছে বাস স্ট্যান্ডে। ড্রাইভারকে বললাম অন্য কোন রাস্তা আছেনি শাসনগাছা যাওয়ার জন্য ডাইবার বলে মাজাও ভাঙ্গবেন টাকাও দিবেন’’।

মাসুদ আলম নামে অন্য এক যাত্রী জানান ‘‘ওভারপাস করার কারণে যেহেতু রাস্তা বন্ধ করে দিবে সেহেতু অন্য কোন বিকল্প রাস্তার সংস্কার করে যাচলাচলের উপযুগি করলে মানুষের এতো সমস্যা হতো না। বাদশামিয়ার বাজার থেকে বাস স্টান যেতে রাস্তায় কাঁদাপানির জন্য হাটা যায় না। এমনকি বর্ষার মৌসুম কিছুক্ষন পর পর আবার বৃষ্টি হচ্ছে’’।

পরিবহন চালকদের কাছে জানতে চাইলে তারা জানান- ‘‘আমরা যাত্রীদেরকে পর্যাপ্ত পরিমাণ সুবিধা দিতে ইচ্ছুক কিন্তুওভারপাসের কাজের জন্য রাস্তা অতিক্রম করতে পারছিনা এমনকি বিকল্প কোন ভালো রাস্তা নাই’’।
এ বিষয়ে ওভারপাস নির্মাণকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বর্তমানে ওভারপাস নির্মাণ কাজের ফাইলিং চলছে। তাই কাজের সুবিধার্থে রাস্তা সর্ম্পূণ বন্ধ রাখা হয়েছে। ফাইলিং এর কাজ শেষে হলে রাস্তার কিছু অংশ খুলে দেয়া সম্ভব হবে।

সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৫ রাত ১১:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

×