somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিরিয়া সঙ্কট ;যারা গণতন্ত্রের আদর্শ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও মার্কিন যুক্তরাজ্যের দিকে আঙ্গুল উঁচু করে দেখায় তারা এখন দেখুক স্বৈরাচার উৎখাতে তথাকথিত গণতন্ত্রপ্রেমীদের কতটা স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী মনোবৃত্তি

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা গণতন্ত্রের ফাঁকা বুলি আওড়ায়, গণতন্ত্রের আদর্শ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও মার্কিন যুক্তরাজ্যের দিকে আঙ্গুল উঁচু করে দেখায় তারা এখন দেখুক স্বৈরাচার উৎখাতে তথাকথিত গণতন্ত্রপ্রেমীদের কতটা স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী মনোবৃত্তি। স্বৈরাচার আসাদকে উৎখাত করতে যেসব শক্তি উঠে পড়ে লেগেছে, তারা সিরিয়াতে তাদের একটি তাঁবেদার সরকার বসাতে চায়। সিরিয়া ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতির সাথে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক রাজনীতির ক্ষমতা নিয়ন্ত্রণে পটু সউদী আরবের নিজস্ব স্বার্থও ওতপ্রোতভাবে জড়িত। মধ্যপ্রাচ্যের কৌশলগত অবস্থান ও তেল-সম্পদের উপর দখল বিস্তারের লক্ষ্যে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তার আধিপত্য বজায় রাখতে চায়। আরো কারণ হলো, তার মিত্র দেশ ইসরাইলের নিরাপত্তা বিধান করা। সউদী ওহাবী সরকার প্রকৃতপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলেরই স্বার্থরক্ষা করবে। এই স্বার্থরক্ষায় যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের জাতীয় স্বার্থ থাকলেও সউদী আরবের ক্ষেত্রে রয়েছে গুটিকতক প্রিন্সের ব্যক্তিগত স্বার্থরক্ষা।

সিরিয়ায় হামলার ব্যাপারে সবচেয়ে বেশি উৎসাহী দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সউদী আরব। বাশার আল আসাদের সরকারকে উৎখাতের জন্য সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অর্থ ও অস্ত্রশস্ত্র সরবরাহ করা ছাড়াও সম্প্রতি সে আরব লীগের সম্মেলনে আরব দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সিরিয়া মিশনে সমর্থন দিতে অনুরোধ জানায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গত ৩ আগস্ট প্রতিনিধি পরিষদের এক শুনানিতে বলে, আরব দেশগুলো সিরিয়া যুদ্ধের সমস্ত ব্যয়ভার বহনের প্রস্তাব দিয়েছে। বিভিন্নভাবে সঙ্কটকে উস্কে দেয়ার চেষ্টা কাজে না লাগায় শেষ আশ্রয় হিসেবে সউদী আরব যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহার করতে চাচ্ছে। কাতার এ পর্যন্ত তিন বিলিয়ন ডলার দিয়েছে সিরিয়া সঙ্কটকে কেন্দ্র করে।

কাতার পারস্য উপসাগর থেকে সিরিয়া দিয়ে তুরস্কে প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নিয়ে যেতে চায়, যা বাশার আল আসাদ দিতে অস্বীকৃতি জানায়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার মধ্য দিয়ে এই পাইপলাইন যাওয়ার পক্ষে। রাশিয়ার উপর থেকে ইউরোপের প্রাকৃতিক গ্যাসনির্ভরতা কমানো তাদের মূল লক্ষ্য। আরেক পশ্চিমা ও ইসরাইলের মিত্র তুরস্কও এই প্রকল্প থেকে লাভবান হবে। সউদী আরব, কাতার চায় সিরিয়াতে একটা ‘তাবেদার সরকার বসাতে, যাতে তাদের অঞ্চলের জ্বালানি শক্তির প্রবাহ নিয়ন্ত্রণ রাখতে পারে। কিন্তু আসাদ চায় রুশ সমর্থনে এই পাইপলাইন আটকে রাশিয়ার কোম্পানি গ্যাজপ্রমকে সুবিধা দিতে।

সাংবাদিক ডেইল গাভলাস দুই যুগ ধরে এসোসিয়েটেড প্রেসের (এপি) মধ্যপ্রাচ্য প্রতিনিধি হিসেবে কাজ করছে। গাভলাস যুক্তরাষ্ট্রের ডেইলি টেলিগ্রাফকে জানায়, সউদী যুবরাজ বান্দার বিন সুলতান সে পুতিনকে এই বলে হুমকি দেয় যে, যদি রাশিয়ান সরকার সিরিয়া ইস্যুতে তার অবস্থান না বদলায়, তাহলে আগামী বছর রাশিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিকে চেচেন বিদ্রোহীদের মাধ্যমে সন্ত্রাসী হামলা চালাবে। এছাড়া পুতিনকে যুবরাজ বান্দার বিন সুলতান প্রতিশ্রুতি দেয় যে, আসাদের পতন ঘটলে সিরিয়ায় রাশিয়ার নৌঘাঁটি তারা রক্ষা করবে। এছাড়া ১৫০০ মিলিয়ন ডলারের অস্ত্র কেনার প্রস্তাবও সউদী আরব পুতিনকে দিয়েছে। মূল কথা হচ্ছে- আসলে সিরিয়া সঙ্কট হলো প্রাকৃতিক সম্পদ, ধর্ম ও অর্থ সম্পর্কিত একটি কৌশলগত ভূ-রাজনৈতিক সঙ্কট।

সিরিয়াতে সামরিক আঘাত করার অজুহাত সৃষ্টিতে যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং সউদী আরবের ভূমিকা নিয়ে পরবর্তী কিস্তিতে আলোচনা করবো ইনশাআল্লাহ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×