কতদিন কিছু লিখা হয় না।আজকাল লিখতে গেলে কিছুই মনে আসে না।একসময় ছিল যখন গোধূলি বেলায়, সূর্যাস্ত দেখলে,কিংবা ঝিঁ ঝিঁ ডাকা নিঝুম রাতের নিস্তব্ধতায় মনের অজান্তেই কত অলিখিত পদ্য বাসা বাঁধত।বৃষ্টির শব্দেই নিজেকে হারিয়ে ফেলতাম।ইচ্ছে হোতো কোন এক দূরের গাঁয়ে পালিয়ে যাই।ইচ্ছে হোতো বৃষ্টি স্নাত কোন এক জোস্না রাতে মনের মানুষের সাথে পালিয়ে যাই কোন এক না ফেরার দেশে।আজ আর কিছুই ভালো লাগে না।কোন কিছুতেই জীবনের মানে খুঁজে পাই না।কোন এক অদৃশ্য বঞ্চনা কুড়ে কুড়ে খায় আমার লোহিত কণিকা,যকৃত,মাংসপিণ্ড। ধোয়ার এক বিশাল কুন্ডলী তে তালগোল পাকিয়ে ফেলি।ক্ষুদ্র থেকে আরো ক্ষুদ্রতর হয়ে যাই।হারিয়ে যাই গভীর থেকে আরো গভীরতায়।দূসর এই পৃথিবীতে আজ আমি বড় বেশী বেমানান, বড্ড অসহায়।
না,অসহায়তা আমাকে কখনো রুখতে পারবে না।পারবে না আমার চেতনাকে পথচ্যুত করতে।আমি আবার বসন্ত সাজে নিজে সাজবো,সাজাবো ধরিত্রী। যতই বঞ্চনা আমায় কুঁকড়ে খেয়ে অতলে ডুবিয়ে দিক,আমি মুক্তো খুঁজে আনবো সেই অতল থেকে।আগ্নেয়গিরিরর লাভার মত ছড়িয়ে দিব সব উত্তপ্ত ভালবাসা।সরোবরে পদ্ম পাতা নয় ফুটিয়ে তুলব সকলের সুপ্ত অনুভূতি কে।যখন ইচ্ছে হারাতে যাবো স্নিগ্ধ জোছনা ধারায়।না আর কোন সংঘাতময় ইতিহাস রচিত হবে না।রক্তপাতে উত্থিত হবে রক্তলাল কৃষ্ণচূড়া।আর সেই লালে রাঙায়িত হবে সবুজ প্রকৃতি।লাল সবুজের মিশেলে রচিত হব এক অলিখিত দ্বিধাহীন দলিল। সেই অলিখিত দলিলেই মূলোৎপাটন হবে দুঃখ, ঘৃনা,সহ সকল অপ্রাপ্তি।প্রাপ্তিকেই ভালবেসেছি,ভালবাসি, ভালবাসাবো।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



