পারাপার।
১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
উত্তরীয় হাওয়া যহন
দক্ষিণেতে আসে,
প্রাণডা আমার নাইচা ওঠে
কইলজা আমার হাসে।
ধানের ক্ষেতে ঢেউ লাইগা যায়
গাঙের পানি নড়ে,
মনডা আমার,আমার লাগি
কেমন জানি করে!
নাওয়ের মাঝি গান গায়া যায়
অজানা এক সুরে,
ঢেউয়ে ঢেউয়ে,মাঝির সুরে
নাওয়ের পালখান উড়ে।
ও মাঝি তুঁই যাওগো কোনাই,
কোন উজানের চরে?
আমারে নি নিবা লগে
পরপারের তরে?
মাঝি আমার চমকে উইঠা
মুখ ফিরায়া হাসে
চলো,তোমায় নিয়া যামু
না ফেরার এক দেশে!
প্রাণডা আমার কাইন্দা উঠে
কইলজা আমার জ্বলে,
ও মাঝি তুঁই কোনাই নিবা
কোন গভীর অতলে?
আমি কান্দি,মাঝি হাসে
নাওখানি ও চলে,
মাঝি আমায় লইয়া চলে
তল থেকে অতলে!!!!
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল...
...বাকিটুকু পড়ুনআওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান...
...বাকিটুকু পড়ুন
রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।...
...বাকিটুকু পড়ুন