হারানো সেই তুমি
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেদিন আমি আকাশের গায়ের নীলরং দিয়ে তোমায় আঁকব বলে তোমার প্রতিমূর্তি গড়েছিলাম হৃদমাঝারে।ঠিক করেছিলাম সোনা রঙে সাজাবো তোমার বাহ্যিক রুপ।স্নিগ্ধতা দিয়ে সাজাবো তোমার মুখাবয়ব। তোমার কোমল হাতের স্পর্শে সাজাবো আমার রুপোর পালঙ্ক।নীল নদের ভরা জোয়ারের মত উচ্ছল হবে তোমার আঁখি জোড়।তোমার চরণ স্পর্শে কম্পিত হবে শত প্রেমিকের অন্তরাত্মা।
অসহায় আমি।
পারিনি গড়তে সেই প্রতিমূর্তি। বার বার কালো মেঘের আবছায়ায় অন্ধ হয়ে যাচ্ছিলাম আমি।শত কোটি দূরের প্রশান্ত মহাসাগরীয় ঘূর্ণিতে বার বার ভূপাতিত হচ্ছিল তোমার উচ্ছল দুটি চোখ।তেজ কাটালের অশান্ত ফেনিল ঢেউয়ে হারিয়ে ফেলছিলাম তোমায় আমি।
ক্রমান্বয়িক
হারিয়ে যাচ্ছ তুমি আমার থেকে শত সহস্র মাইল দূরের কোন এক নির্জন,শান্ত,বিসর্জিত কাল কুঠুরীতে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল...
...বাকিটুকু পড়ুনআওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান...
...বাকিটুকু পড়ুন
রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।...
...বাকিটুকু পড়ুন