somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ বছর পর অদ্ভুত কোন দিনে

১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশটি বছর পরে
---------------------------
আজ থেকে বিশ বছর পর হয়ত কোন চশমার দোকানে আমি
লেন্সটা নাকের উপরে ঠিক করতে করতে
আর তুমি চশমাটা চোখ থেকে খুলে তাকিয়ে থাকব
একে অন্যের চোখে অপলক।

একসাথে পাশাপাশি শরীরের হালকা আঁচে পুড়তে চাইব দুজন।
ঠোঁট কাঁপবে ,
চোখের পাতা কাঁপবে,
বুকে হাতুড়ি পেটাবে,
গলার কাছে আটকে যাবে কিছু ভারী উত্তপ্ত বাষ্প।
শুধু তাকিয়ে থাকব অপলক।

এগিয়ে আসব একে অন্যের দিকে, সবার অলক্ষ্যে
পাঁচটা পাঁচটা দশটা আঙ্গুল জড়িয়ে ধরবে একটা আরেকটাকে
বড়শির মত, খাঁমচে তুলে নিতে চাইবে অনেক অনেক চেনা পুরানো কিছু মাংস।

নাহ...
শুধু তাকিয়ে থাকব একে অন্যের চোখে, অপলক।
দিনের আলোয় হাত পা ওয়ালা বৃক্ষ তখন আমরা দুজন।

অনুভুতির ঊর্ধ্বে অন্য কোন জগতে হয়ত তখন ভালবাসার বায়বীয়
চাষাবাদে ব্যস্ত দুজনার আলিঙ্গনে জন্ম নিচ্ছে একেকটা ফুল বাগান।
কিংবা আমার চশমার দোকানে তুমি, কপালে ফুঁ দিয়ে চুল সরিয়ে
চোখে পড়িয়ে দিচ্ছি রোদ চশমা।

এভাবে দেখা হয়ে যায় বিশ বছর পরে
অতল কথার পারাপারে
কিছু দরিদ্র বাতাস আর আমাদের দরিদ্র প্রসঙ্গ একসাথে পাশাপাশি
ট্রেন বাসের ধ্রুব জটের মত জট পাকায় কন্ঠনালীতে।
বুক চিড়ে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস ছড়িয়ে দেয় গাঢ় অনাসক্ত উষ্ণতা।
শুধু তাকিয়ে থাকি একে অন্যের চোখে অপলক।

অনেক কাছের দুজন অচেনা লোক খোলস ভেঙে বর্ণচোরা তখন।
স্মিত হাসি হয়তবা চারটি ঠোঁটের কোণে।
আমার সিগারেট পোড়া কালো ঠোঁট আর হাসি যদিও আগের মত কামনা
ছড়াতে পারে না,
ঘনিষ্ঠ ঠোঁট কিন্তু হায়, অচেনা।

ভাগ্যিস আজ দেখা হয়ে গেল বিশ বছর পর
পৃথিবীর অন্য রকম একটা দিনে।
ভাগ্যিস বিশটি বছর!
ভাগ্যিস আজকের অচেনা দুজন কেউ কাউকে চেনে না।।

-০৯ মার্চ, ২০১৬
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×