somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

NoT nIlL,CaLl Me BsTr

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-কিরে শুটকি কি করস!!!!!?
-দেখ নিল,তোরে না বলছি এই নামে ডাকবি না!!!!?
-তাইলে চিকনী চামেলি,তোরে কতবার বলুম আমার নাম নীল না, Bstr...!!?
-অই তুই যাত এখান থেকে....তোরে দেখলে আমার গা জলে।
-অক্কে মামা।আমি তাহলে তিয়ানার কাছে যাই
ভাবলাম এইবার মনে হয় আমারে মারতে আসব।কিন্তু না,তেমন ভাবেই বসে রইল।হয়তো বা সিরিয়াস কোনো বিষয়।
-মামা কি হইছেরে!!!!!?
-..........
-কিরে বলবিনা!!!!?
-নাইম আমাকে প্রপোজ করেছে!!!!!?
কথা টা শোনার পর ১০০ ভোল্ট শক খাওয়ার মত অবস্থা হইছে।শেষ পযন্ত এঈ আতেল পোলায়ও অরে প্রপোজ করে!!!!!!কি কইরা যে খামু. .....!!!!
-তো.... তুই কি বল্লি!!!!!?
-কিছু বলি নাই।ওয়েটিং লিস্টে রাখছি।
-মানে তুই ওরে পচ্ছন্দ করস!!!!!???
-পচ্ছন্দ না হওয়ার তো কোনো কারন দেখছি না!!!!
-এই আতেলের লগে প্রেম করবি!!!!!তার চেয়ে বুড়িগঙ্গায় লাফ দেওয়া ভাল।
-তোর এত জলে কে শুনি!!"??
-জলবো না!!!!আমার ফ্রেন্ড ভুল করব আর আমি কিছু বলুম না!!!!
-ওই যা তো।তোরে এখন আমার কাছে পেইন মনে হইতাসে।
আমি উঠে চলে আসলাম।আমিও ভাবলাম যে ও কার সাথে প্রেম করবে এইটা সম্পুন ওর ব্যাপার।আমি এই ব্যাপারে নাক গলাই কোন দুখে!!!!!কিন্তু তারপরো কেমন যানি ফিল হওয়া শুরু হল।অদ্ভুদ!!!!!!!
শুটকি রানী ওরফে লামিয়া আমার খুব ক্লোজ ফ্রেন্ড।বলা যায় ভাই ব্রাদার।সেই ছোটকাল থেকে ওর সাথেই আছি।একই সংগে পড়ালেখা,এস.এস.সি,ইন্টার.....ভাসিটি এসেও একই ডিপার্টমেন্ট!!!!!!!
ভাসিটির সবাই ভাবে আমরা প্রেম করি।কেউ জিজ্ঞেস করলে আমি আর লামিয়া হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাই।তখন প্রশ্নদাতা নিজেই আবুল হয়ে যায় আমাদের হাসি দেখে।
যাই হোক,আমার আবার মেয়ে দেখলে মাথা হ্যাং হয়ে যায়।ভাসিটির প্রায় সবাইকে প্রপোজ করে ফেলসি লামিয়া বাদে।এই জন্য যে লামিয়ার কাছে কত বকা খাইছি।
এক দিনের কথা।আমরা তখন ২য় বষে পড়ি।যথারীতি আমি আর লামিয়া ক্যান্টিনে আড্ডা দিচ্ছি।তো আমাদের সামনে এক মেয়ে আসল এবং বলাবাহুল্য যে মেয়েটা অসাম।তো যথারীতি আমি ক্রাশ খাইলাম।লামিয়া বুঝতে পারছে।তাই ও মেয়েটাকে তাড়াতাড়ি বিদেয় করতে চাচ্ছে
-জি আপু বলেন...? (লামিয়া)
-ও কি Bstr...?
আমি লাফ দিয়ে উঠলাম।
-হুম।বাট তুমি আমার নাম জান আর আমি তোমার নাম জানি না!!!!!কাহিনি কি!!!?
-আমি তিয়ানা।
-ওয়াও!!!!!বাট তোমার নামের থেকে কিন্তু তুমি বেশি..........
-আচ্ছা,আপনি কি জন্য যেন আসছিলেন!!!!!(আমার হাত টান দিয়ে চেয়ারে বসালো)
-না তেমন কিছু না।একজন কে খুজছিলাম....
-আরে বেচারা একজনকে খুজছে,তুই এমন করতাছোট কেন!!!!
-তুমি কিন্তু অনেক ইন্টারেস্টিং ক্যারেক্টার....
-আপনার আর কোনো কাজ আছে আপু....(বিরক্ত হয়ে)
-আচ্ছা,এই মেয়েটা এত বিরক্ত হচ্ছে কেন!!!!ও কি তোমার গালফ্রেন্ড.....!!?
-আরে না।ও এমনই করে সবসময়।আচ্ছা,তুমি কাকে যেন খুজছিলা....?
-আবিদকে.....
এবার আমি টাস্কি খাইলাম।আবিদ ভাইয়ের কথা কয় নাকি আবার.....!!!
-কোন আবিদ!!!!!?
-4th ইয়ারে পড়ে
-আবিদ ভাই.....?আপনি কি তার সাথে পড়েন....?
-হুম।
-উফ!!!মাইরালাইছে।ইয়ে আপু....আবিদ ভাই রে কিছু বইল্লেন না
আপু কিছুটা হেসে বল্ল
-আরে না।তুমি যে এমন সবাই জানে।আসি তাহলে.....
আমি হাফ ছেড়ে বাচলাম।
-অই শুটকি....তুই বল্লি না কেন ও সিনিয়র....?
-লিসেন বান্দর....আমি বলতে চাইসিলাম।বাট তোর তো মাইয়া দেখলেই লুলামি শুরু হইয়া যায়
-যাক...সমস্যা নাই।চল মামা কিছু খাইয়া আসি...
-পারস তো এইঈ দুইটা জিনিস।খাইতে আর লুলামি করতে....আমার ক্লাস আছে...যাই
লামিয়ার সাথে একমুহুত কথা না বল্লে ভালো লাগে না।বিশেষ করে ওরে রাগাইতে ভাল লাগে।
বাসায় চলে আসলাম।সারাদিন আর বের হয়নি।রাতে লামিয়ার ফোন....
-কিরে কি করস....?
-শাট খুইল্লা রাস্তায় লুংগি ড্যান্স দিতাছি.....
-ওই,তুই কি সহজভাবে কথা বলতে পারস না....?
-কে আমার কথা কি তোর কাছে জিলাপির প্যাচ মনে হইতাছে.....?
-উফ!!!!!তোরে ফোন দেওয়াই ভুল হইছে....?
-দিছত কে.....?ফোন রাখ.....
-হু রেখেই দিব.....
কথাটা বলেও লামিয়া ফোন টা রাখেনি।আমিও চুপ,ও চুপ
-কিরে ফোন রাখস না কে....?
-........
-ওই চিকনী চামেলি.....
-কাল আমার সাথে একটু এক জায়গায় যেতে পারবি.....?
-আমার কাছে টাকা নাই.....
-তোর কাছে টাকা চাইছে কে.....!?
-কে বুঝোস না... রিক্সায় উঠবি,ফুসকা খাবি এইগুলি কি মাগনা আসে নাকি.....?
-তুই সবসময় ২ লাইন বেশি বুঝোস কেন....
-আমি এমনই.....
-কালকে আমার সাথে আসবি,ব্যস এইটাই ফাইনাল
বলেই রেখে দিল।এখন ওর কথা ফাইনাল মানে ফাইনাল।এর উপরে আমি কিছুই বলতে পারুম না
সকাল সকাল ভাসিটি গেলাম।গেট দিয়ে ঢুকতেই চরম আকারের টাস্কি খাইলাম......
লামিয়াকে আজকে অসাধারন লাগছে।খুব সুন্দর করে সেজেছে,মনে হচ্ছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিবে।আমি বেশিক্ষন তাকালাম না।কারন এক্ষেত্রে তাদের ভাব আরো বেরে যায়
-কিরে তোর এতক্ষন লাগে আসতে....?
-হু,রাস্তায় যা জ্যাম
ও আসলে আমার মুখ থেকে অন্য কথা শুন্তে চাচ্ছে।কিন্তু আমি তো বলুম না
-তা কই নাকি যাবি....?
-হু চল
রিক্সায় উঠলাম।গন্তব্য কোনো এক রেস্তোরেন্টে...... আমরা যাচ্ছি ওই আতেল নাইমের সাথে দেখা করতে....
-কিরে বল্লি না তো আজ আমাকে কেমন লাগছে.....?
-তালগাছের নতুন পেত্নির মত....
বলেই খ্যাকখ্যাক করে হাসা শুরু করলাম। লামিয়ার মুডটা খারাপ হয়ে গেল
-হু....তোর ওই তিয়ানার থেকে সুন্দর আছি....
-ও আল্লা কয় কি......!!!মাটি তুমি ফাক হও না কেরে.....
-কেন...তোর,তিয়ানা কি বেশি সুন্দর....?
-সুন্দর নাকি জানি না,তবে পেত্নি না।(হাহাহাহা)
রিক্সা থামল রেস্তোরেন্টের সামনে।দেখলাম আতেলটায় বসে বসে ওয়েট করছে
-তুই কি ওর সাথে দেখা করতে আসছোত নাকি ডেট করতে......?
-তোর কি মনে হয়....?
-আমার তো মনে হয় ডেটিং করতে....
আতেল টায় আমাদের সামনে আসল....
-হাই লামিয়া....হাই......
আমার দিকে তাকিয়ে চুপ হয়ে গেল
-এত দেরি হল আসতে....?
-আর বলো না।রাস্তায় যা জ্যাম
-তা আতেল সাহেব....ও কি আপনার জিএফ....?
-ইয়ে মানে.....এখনো হয়নাই.....
-ও.....!!!!হওয়ানোর ইচ্ছা আছে....?
-ইয়ে.....মানে.....
-ওই তুই এমন শুরু করসোত কেন ওর সাথে...?নাইম চল আমরা কিছু খাই
৩ জনে এক টেবিলে বসলাম।আমি চেয়ারে বসে সিগারেট টা ধরালাম।সারাদিন খাওয়া হয়নাই।লামিয়ার দিকে তাকালাম।বিরক্ত মুখে আমার দিকে তাকিয়ে আছে
-তোর কি এখন এটা খুব প্রয়োজন ছিল...?
-মামা.. সকাল থেকে একটাও খাই নাই।
-খা.....খাইয়া মর।
লামিয়া সব অডার করল। লামিয়া আর আতেল কথা বলছে।আমার কাছে কেমন জানি লাগল।তাই চলে যেতে ইচ্ছা করলো...
-ওই চিকনী....আমি যাই....কাজ আছে।
-একসাথে যাব নে....!?
-না।এখনোই যাওয়া লাগব।
বলেই চলে আসলাম।আতেল টার সাথে ওর কথা বলাটা সহ্য হচ্ছে না।অদ্ভুদ...!!!
কয়েকদিন চলে গেল।লামিয়া নাকি নাইমের প্রপোজাল এক্সসেপ্ট করছে।এখন বেশি দেখাও করে না।ফোন করলেও কথা বলতে চায় না।ওয়েটিং এ দেখলে নাকি আতেল রাগ করবে।
জীবনটা কেমন যেন শুন্য শুন্য লাগছে।অন্যমেয়েদের সাথে কথা বলতেও কেমন যেন ভাল লাগে না।
লামিয়ার ফোন আসল।
-কিরে কেমন আছোত...?(লামিয়া)
-আছি.....
-সরি,তোর সাথে এখন কন্টাক্ট তেমন একটা হয়না।
-না ঠিক আছে।নতুন নতুন প্রেমে পড়েছিস,টেক ইওর টাইম।
-প্রেমে পড়িনি।
-মানে কি.....!?
-মানে কিছু না।তো এখনো কি মেয়েদের সাথে লুলামি করস....
-নাহ.....!!!!ইন্টারেস্ট পাই না।
-কেন....!!!!প্রেমে পড়ছোত নি.....?
-হয়তো....রাখি....ঘুমাতে হবে
-এই এই শোন......আমাকে কি মিস করিস....?
আমার ভেতরটা কেমন মোচর দিল....
-রাখি.....
আমি কি তাহলে সত্যি লামিয়ার প্রেমে পড়ে গেলাম.....!!!!
সকালে কারো ডাকে ঘুম ভাংল।দেখি লামিয়া
-কিরে.....তুই এইখানে কি করস....!!??মাদার তোরে দেখছে....?
-কুল.....আগে বল এমন মরার মত ঘুমাচ্ছিস কেনো...?
-আমার ইচ্ছা।
-তোকে দেখতে ইচ্ছা করল,তাই চলে আসলাম।
-কেন...ওই আতেলটায় কই...!?
-আমি আতেল কে ভালবাসি না...আমি অন্য কাউকে ভালবাসি।
-কে সে.....
-তুই......
বলেই জড়িয়ে ধরে লম্বা........ উপস!!!!!!!!
আমার মনে হল আমি সপ্ন দেখছি।ছেড়ে দেবার পরও আমি ওইভাবেই শুয়ে আছি....
-ইয়াক.....তুই ফ্রেশ হয়েছিস....?
-কেমনে.....!!!!সময় দিলি আর কই......!!!!!
-থাক...ব্যাপার না।কিন্তু আমার শত্য আছে...
-আরেকবার দে না....
-যা শয়তান।তোর প্রথম কাজ আগে এই লুলামি ছাড়তে হবে।
-পাইলে সব ছাইড়া দিমু।তিয়ানার কসম
-হিহি...দেখা যাক
-নিল....!!!?(আম্মুর গলা)
-নিল না.....bstr...তুমিও এই নামে ডাক....!!!
-দুইটায় কি করস....!!!!নাস্তা করতে আয়।
-চল চিকনী।
-দেখ... এই নামে ডাকতে না করছি না.....
বলেই স্কেল দিয়ে এক বারি....বাবা রে.....এই চিকনীর গায়ে এমন শক্তি কেমনে আসে.....!!!!!
কিন্তু এইগুলি আসলে ভালবাসার বহিঃপ্রকাশ।আর কেউ না বুঝলেও আমি বুঝি।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×