somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেয়ারিং

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসে বসে আছি আড়াই ঘন্টা যাবৎ।জ্যাম আর কিছুতেই ছাড়তে চাইছে না।শাহবাগ রোডে এত জ্যাম হবে জানলে কখনোই আসতাম না।এদিকে আমার অবস্থা পেরেশান হয়ে যাচ্ছে।মাথা টা চক্কর দিচ্ছে।উফ!!!!!!!পেট থেকে তো মনে হয় সব বের হয়ে যাবে।নাহ!!!!আর না।আমাকে এখান থেকে নামতেই হবে
কোনো মতে বাস থেকে নামলাম।কপাল বেয়ে ঘাম পড়ছে।আরেকটু হলেই সব শেষ হয়ে যেত।কি করা যায়!!!!!!!!একটা রিক্সা নেওয়া যেতে পারে।কিন্তু রিক্সার ভাড়ার যথেষ্ট টাকা নাই।তারপরো এক রিক্সা ডাক দিলাম আর সে বল্ল যাত্রাবাড়ী ভাড়া ৮০ টাকা!!!!!!!কি করা!!!!!দাড়াইয়া আছি।
বেশ কিছুক্ষন পর একটা মেয়েকে দেখলাম রিক্সা ডাকছে।আমি একনজর তাকালাম।সম্ভবত কলেজ পড়ুয়া কোনো মেয়ে।আজকাল মেয়েদের বয়স আনুমানিক ভাবে বলা যায় না।যেই আডা ময়দা মাখে চেহারায়।
আরে ধুর!!!!!আমি কি ভাবছি!!!!!!আমার দরকার সাহায্য।
-এই রিক্সা,যাত্রাবাড়ী যাবেন....!!!(ওই মেয়েটা)
-হ যামু..
-কত..?
-৯০ টাকা
-৮০ টাকায় যাবেন....?
-আইচ্ছা লন।
আমি একটু সাহস করে মেয়ের কাছে গেলাম।মেয়ের কোমল চেহারা দেখে মনে হল না যে আমাকে নিরাশ করবে।
-এক্সকিউজ মি.....!!!
-জি...আমাকে বলছেন....
আহা!!!!!!কি সুইট কন্ঠ!!!!!!বসন্তের কোকিল ফেইল।
-জি...
-বলেন....
-ইয়ে মানে.....আপনি কোথায় যাবেন....?
-সরি.....আমি কেন আপনাকে বলবো....!!!?
-না মানে....আমি এদিক দিয়েই যাচ্ছিলাম....বাসে করে....
-তো.....
-অনেক জ্যাম তো....তাই নেমে গেছি....
-তো......!!!!!!
-একটা রিক্সা দরকার!!!
-দরকার তো ঠিক করেন।আজপ.....আমাকে এসব বলছেন কেন...!!!
-না মানে......যথেষ্ট পরিমান টাকা জমা নাই।
-ও আচ্ছা......
মেয়েটা মুচকি হাসল
-এই আপনার কারন....!!!!!
-জি.....এখন আপনি যদি আমার সাথে ভাড়া শেয়ার করতেন তাহলে অনেক.....
-আচ্ছা....আচ্ছা.....আসেন।
বাহ!!!!!মেয়েটা এত সহজে রাজি হবে ভাবি নি।দুজনেই উঠলাম।আমি সরে বসলাম যাতে মেয়েটার অসস্থি না লাগে।যদিও রিক্সাটা অনেক ছোট
-তো.....আপনি কোথায় যাবেন....?(মেয়েটা)
-জি যাত্রাবাড়ী.....
-ও....কোনো কাজে....?
-হ্যা....আমার এক ফ্রেন্ডের বাসায়।
-ও আচ্ছা....
এভাবেই টুকিটাকি কথা হল।মেয়েটার নাম লামিয়া।ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে।থাকে খিলগাও।
যখন আসলাম তখন মেয়েটাই পুরো ভাড়া দিতে চাইল।কিন্তু আমি নাছোড়বান্দা, ভাড়া শেয়ারে উঠেছি সো শেয়ারেই দেব।মেয়েটা মুচকি হাসি দিয়ে চলে গেল।
মেয়েটাকে যদিও আমার ভাল লেগেছিল কিন্তু কিছু করার নাই।কারন প্রথম পরিচয়েই আমি ফইন্নিগিরি করলাম।মেয়ে আর যাই হোক ভুলেও আমার সাথে রিলেশন করবে না।
তাই মেয়েটার ভুত মাথা থেকে নামানোর চেষ্টা করলাম।এবং প্রায় ভুলেও গেছিলাম।কিন্তু চাইলেই কি আর তা হয়!!!!!!!!
এই ঘটনার প্রায় মাসখানেক পরের কথা।আমি কফিশপে বসে কফি খাচ্ছিলাম।আমার এক ফ্রেন্ডের আসার কথা ছিল।অনেকক্ষন বসে থাকতে বিরক্ত লাগছে।তাই এদিক ওদিক তাকাচ্ছি।একটা মেয়ে দেখলাম তাড়াহুড়ো করে ঢুকলো আর আমার সিটের সামনে বসে পড়লো।আমি তো চিনছি কে এই মেয়ে।বাট সে তখনো তার ব্যাগ নিয়ে ব্যস্ত
-সরি.....সরি.....অনেক দেরি করে ফেল্লাম....(মুখ না তুলেই)
-ইটস ওকে.....
অপরিচিত কন্ঠ শুনে হঠাৎ আমার দিকে তাকালো.....
-আরে আপনি.... !!!
-উপস!!!!!!!আমাকে চিনছেন....!!!!!
-আজপ....না চিনার কি আছে!!!!আমি এত মনভুলা নই..ওকে.......
-তাহলে তো আপনার মেমোরির তারিফ করতে হয়।তো এখানে কি মনে করে.....বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছেন.....?
-আরে না।আমার এক ফ্রেন্ডের আসার কথা ছিল।
-ও আচ্ছা।আমারো সেইম কাহিনি।কফি খাবেন....?
-হু...খাওয়া যায়.....তবে....
-তবে.....!!?
-শেয়ারে......
-আচ্ছা আচ্ছা (আমি হাসলাম)
কফি খেতে খেতেই মেয়েটির ফ্রেন্ড চলে আসে....
-সরি রে....অনেক দেরি করে ফেল্লাম..(মেয়েটির ফ্রেন্ড).....ইনি কে...?(ইশারা করে)
-শেয়ারিং ফ্রেন্ড......
-মানে.....!!!!
-তুই বুঝবি না....পরিচিত হয়ে নে.......
-হাই....আমি সাদিয়া...
-নাইছ টু মিট উ,সাদিয়া।আমি নিল.....
-সেইম হেয়ার।
-আচ্ছা,আমরা তাহলে আজকে আসি....(লামিয়া)
-ও.... আচ্ছা....
-দেখা হবে আবার.....
কফিশপ থেকে বের হয়ে গেল।আমার মনে হল কিছু একটা মিসিং হয়ে যাচ্ছে....মেয়েটার নাম্বার টা রাখা উচিত ছিল।তাই আমিও বের হতে যাব ঠিক তখনি লামিয়াও আসতেছিল....ব্যস.....দুজনেই ধাক্কা....
-সরি....সরি.....লাগেনি তো....?(আমি)
-না...না...।কি হল....!!!এভাবে বের হচ্ছিলেন কেন....?
-আপনিও বা এভাবে ঢুকছিলেন কেন...!!!!!!!
-আপনি আগে বলেন.....
-কিছু একটা মিসিং মনে হচ্ছিল....
-তাই....!!!!!
-হুম.....
-সেটা কি.....!!!!!নাম্বার.....!!!?
আরে বাহ!!!!!মেয়ে নিজেই বুঝতে পারছে......
-মনে হয়......
-মনে হয়...!!!!!!সিউর না....!!!!!?
-.......
-লেখেন......
যাক!!!!!ফাস্ট স্টেপ পার করলাম.....এবার সেকেন্ড স্টেপ......
নাম্বার আদান প্রদান করার পর প্রায় সময়ই আমাদের কথা হত.....কিন্তু তা শেয়ারে.......লাইক.. ১ ঘন্টা যদি কথা বলতাম তাহলে ও আধা ঘন্টা,আর আমি আধা ঘন্টা.....
এভাবেই আস্তে আস্তে দুজনের মধ্যেই খুব ভাল একটা রিলেশন তৈরি হল।কিন্তু আমি তো আরেকটু বেটার রিলেশন চাই......
পরদিন ওকে সেই রেস্তোরেন্টে আসতে বল্লাম।আজকে ওকে আমার মনের কথা বলতেই হবে।
অনেকক্ষন ধরে ওয়েটিং করছি।এখনো মেয়েটা আসছে না।
এসব ভাবতে ভাবতেই লামিয়ার আগমন।ওহ!!!!!!চমৎকার ভাবে সেজে এসেছে।কাহিনি কি...!!!!!ও কি বুঝতে পারছে আমি আজকে ওকে প্রপোজ করবো.....
আমার সামনে এসে হাসি দিল।আমি এই হাসি দেখে আবার ফিদা হয়ে গেলাম...
-বস.....
-হুম.....এবার বল।কি এত জরুরি তলব.....?
-হাহ!!!!!!তোমাকে দেখে তো আমি সব ভুলে গেছি......
-তাই....!!!!হিহিহি.......
-আচ্ছা লামিয়া......তোমার কি বিএফ আছে......!!!!?
-হঠাৎ এই প্রশ্ন....!!!!
-না এমনেই....বল না প্লিজ........
-নাহ!!!!!সেই রকম কোনো ছেলে পাইনি.......
-আশেপাশে ভাল করে দেখো.....হয়তো পেয়ে যাবে....
-মনে হয় না.....
-আমাকে সুযোগ দেবে.....!!!!
-মানে কি!!!!!!
-দিবে সুযোগ, তোমার শেয়ারিং ফ্রেন্ডের মত শেয়ারিং পাটনার হতে.....!!!!!!
-ওয়েট ওয়েট.....তুমি কি আমাকে প্রপোজ করতেছো......?
-উফ!!!!!গাধা মেয়েটা কিছুই বুঝে না.....
-তাহলে ফুল কই.....!!!!!
-আমার ভালবাসা প্রকাশ করার জন্য ফুলের দরকার নাই......লাভ উ.....ডু উ লাভ মি......?
-জানি না............
না জানলেও আমি তো জানি.....পাকাপোক্ত ভাবে ওর শেয়ারিং পাটনার হয়ে গেছি
(লেখা শুরু করছিলাম রোজার ঈদের দুইদিন আগে।কিন্তু কেন জানি লেখতে ভাল লাগে নাই।এতদিন ঝুলাইয়া রাখছিলাম।)
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×