তোমার ঐ খোলা পিঠে এলিয়ে আছে চুল ,
আমার পৃথিবী আটকে গেছে তোমার ঐ চুলের ফাকে ...
আমি আজ হাতড়ে বেড়াই তোমার পিঠে ,
আমার হারানো পৃথিবীর খোজে ।
ভাষা আমার ,শব্দ আমার হারিয়ে গেছে তোমার ঐ ঠোটের ফাঁকে ...
আমি আজ কামড়ে ধরি তোমার ঐ ঠোঁট ...
শব্দ খুঁজে ফিরি ।
আমার হৃদয় বন্দি আজ তোমার ঐ হৃদপিন্ডতে ...
আমি আজ আমার হৃদয় খুঁজে পেতে বিচরন করি তোমার বুকের ঝোপগলিতে ।
আমি টোটালি নেই আমাতে ,মিশে গেছি তোমার ঐ চারুলতা দেহে ...
ঐ দেহতে আমার বসবাস ,ঐ দেহতে আমার স্বপ্ন আশা ...
ঐ দেহতে বাস করে আমার ভালবাসা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


