উনিশ বছরে পা দেয়ার পর থেকেই রক্ত দানে কিপটেমি করছি না । এ ই বছরেই রক্ত দেয়া হয়েছে তিন বার । বিষয়টা খুব ইম্পোর্টেন্ট । কিছু স্ট্যাটিসটিকস হাতে লাগল । তাই লিখে ফেললাম ।
বাংলাদেশে প্রতিদিন প্রায় ৬০ লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন পড়ে । যার মধ্যে ২৪% আসে স্বেচ্ছা রক্তদানকারীদের কাছে থেকে ।
নিকটাত্মীয়কে রক্ত দান করে ৬২% । আর বাকিটা আসে পেশাদার ডোনারদের কাছ থেকে । আশংকা হচ্ছে এই যে তাদের বেশিরভাগই বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত । আর তাই আমাদের উচিত স্বেচ্ছায় রক্তদান
করা এবং অপরকে উত্সাহিত করা ।
১৮ থেকে ৬০ বছরের মাঝামাঝি বয়স এবং ৪৫ কেজির অধিক ওজন হলেই আপনি রক্ত দিতে পারবেন । তাছাড়া রক্ত দানের সময় আপনার নর্মাল বডি টেম্পারেচার এবং ব্লাড প্রেসারও থাকতে হবে । তিন বছরে মাঝে যদি আপনি জন্ডিস দ্বারা আক্রান্ত
হন তবে আপনি রক্ত দিতে পারবেন না ।
চাইলেই কিন্তু রক্ত দেয়া যায় না । যদি আপনি ড্রাগ এডিক্টেড অথবা ৪৮ ঘন্টার মাঝে এলকোহলিক
হয়ে থাকেন তবে আপনি রক্ত দিতে পারবেন না । তাছাড়া যারা সার্জারি করেন তারা ৬ মাসের
আগে এবং প্রেগনেন্ট ও রিসেন্ট এবোরশন করেছেন এমন মহিলারা রক্ত দিতে পারবেন না । আপনি সমকামী হলে কিংবা HIV+ কারো সাথে যৌনমিলন করলে ১২ মাসের মাঝে রক্ত দিতে পারবেন না । মাল্টিপল সেক্স পার্টনার রক্ত প্রদানের পথে অন্যতম বাধা । আপনার যেকোন
কিডনি কিংবা হার্টের রোগ থাকলে রক্ত দিতে পারবেন না ।
পুরো রক্তদান প্রক্রিয়া কেবল ৩০ মিনিট লাগে যার মধ্যে রক্ত নিতে কেবল ৫-৬ মিনিট লাগে । বাকি সময়টা লাগে রক্ত দানের আগে টেস্ট এবং পরে রেস্টের জন্য ।
রক্ত দান করার আগে আপনার চারটি রোগ থেকে সিকিউরিটি টেস্ট করা হয় -HIV, হেপাটাইটিস বি এবং সি ,ম্যালেরিয়া এবং সিফিলিস ।
যেকেউ একবার রক্তদানের ৫৬ দিন পর পুনরায় রক্ত দিতে পারবে । এ সময়ে লোহিত কনিকার পূনঃসৃষ্টি হয়ে গ্যাপ পূরন করে ।
কিছু মিসকনসেপশন আছে যার কারনে আমরা রক্ত দান থেকে দূরে থাকি । এগুলো দূর করা প্রয়োজন -
অনেকে মনে করে যে ,রক্ত দান করলে রক্ত কমে যায় কিংবা দুর্বলতা দেখা যায় । না ,রক্ত দান করার পরেও আপনার দেহে পর্যাপ্ত পরিমান রক্ত থাকে । আপনি রক্ত দান করলে দুর্বলতা অনুভব করবেন না এমনকি রক্ত দিতে গেলে আপনি ব্যাথা পাবেন না ।
রক্ত প্রদানের পর আপনার আনকমফোর্টেবল ফিল হবে না এমনকি আপনি নর্মাল এক্টিভিটি চালিয়ে যেতে পারবেন ,যদিও বার
ঘন্টা কোন ভারী কাজ না করাই ভালো ।
আমার কাছে রক্ত দানের সবচেয়ে উপকারি দিকটা কি মনে হয় জানেন ? মানসিক প্রশান্তি । রক্ত দানের পর একটা আলাদা সুখ অনুভূত হয় যা আপনার ভয়কে ছাপিয়ে যায় । একবার রক্তদান করা মানে একটা বাধঁন সৃষ্টি । রক্তের বাধঁন । আর তাই আপনার এক ব্যাগ রক্ত তথা আপনার আন্তরিকতা একজনের জীবন বাচাঁবে । এরচেয়ে বড় সুখানুভূতি আর কি হতে পারে ?
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।