তোর টানা চোখের তেতো দৃষ্টি ,
তোর বেপরোয়াভাবে হাসির সৃষ্টি ,
তোর কালো চুলের আন্দোলন ,আহ্ কি মিষ্টি !
ভুলবনা আমি কখনো ...
যত দিন আছে প্রান ...
যত দিন আছে প্রান ...
হাত ধরে অমনি তা ছেড়ে দেয়া ,
পিছু না ফিরে ওভাবে চলে যাওয়া ,
আমার কাছ থেকে নিজেকে সরিয়ে নেয়া ,
ক্ষমা করব না কোন দিন ...
যত দিন আছে প্রান ...
যত দিন আছে প্রান ...
বৃষ্টিতে তোর উদ্দাম নৃত্যকে ,
কথায় কথায় তোর অকারন অভিমানকে ,
দুষ্টুমি ভরা তোর শব্দকে ,
ভালবেসে যাব আমি ...
যত দিন আছে প্রান ...
যত দিন আছে প্রান ...
তোর দেয়া কসম ,মিথ্যা কথাকে ,
তোর দেখানো কপট ঐ স্বপ্নকে ,
তোর নির্দয় ঐ বদ দোয়াকে ,
ঘৃনা করে যাব আমি ...
যত দিন আছে প্রান ...
যত দিন আছে প্রান ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


