ঠক শো - ওস্তাদি বয়ান
প্রচার - অজ্ঞাতনামা টিভি (স্বপ্ন দেখি একদিন আমাদের নাম হবে ।)
সময় - ঘুটঘুটে কোন অমাবস্যায়
উপস্থাপনায় - অজ্ঞাতনামা ইশাত
সালাম ,নমস্কার ,হরি ওম ! বাংলাদেশ কিংবা গানার আনাচে কানাচে কোনা কানা চিপা চাপা যে যেখানে বসে ,শুয়ে ,কাত্ হয়ে কিংবা চিত্ হয়ে দেখছেন , শুনছেন কিংবা পর্দায় উকিঁঝুকি দিচ্ছেন আপনার ফেবারিট অজ্ঞাতনামা টিভির এই আয়োজন ওস্তাদি বয়ানে সব্বাইকে শুভেচ্ছা জানাচ্ছি । আপনার লগেই আছি আমি অজ্ঞাতনামা ইশাত ।
এই ঘুটঘুটে আন্ধারেও আমাদের আজকের ওস্তাদ অলরেডি জয়েন করেছেন আমাদের সাথে । তার
ঠিকুঁজি আমার তোমার ,বাবার দাদার ,পাবলিকের সরকারের সবারই জানা । তিনি আর কেউ নন ,হিজ নেম ইজ খান , ওয়ান এন্ড অনলি শাজাহান খান । জ্বি ,একদম জায়গামত ধরেছেন । আমাদের নৌমন্ত্রি ,সরকারের স্পেশাল চোখ উত্তোলক শাজাহান খান তার গম্ভীর ফেইস আর চোখ তোলার দুই হাত নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন । তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের ওস্তাদের কাছে তার বয়ান শুনতে ।
::-- তো শাজাহান সাব ,কেমন আছেন ?
::-- আর বইলো না । আই এম একদম ফেডাপ ।
::-- কন কি ? কেন ? কার উপর ? হের তো চোখ নাই হইয়া যাইব ।
::-- আরে না ! আমাগোই পোলা । লীগ করে । তারে কইলাম এক এন্টিপার্টিকে মাইর দিতে । আগেই কইয়া দিছিলাম চোখ টোখ তুলতে যাইস না । ঐটা আমার কাম । শালায় কথা হুনল না ।
::-- হম । আসলেই আপচুচের বিষয় । তো রফিক মিয়ারে নিয়া কিছু ভাবছেন ?
::-- অবশ্যই । তার ভাগ্য তো লেখা হয়ে গেছে । শীঘ্রই তার চোখোত্পাটন করা হবে । বেটা রাজাকার !
::-- রাজাকারের কথাটা নাকি কুমিল্লা থেকে আসছে ?
::-- আর কইয়ো না । এক ফ্যানে চিঠি দিলো ।
::-- তো তার নামে ট্রাইব্যুনালে কেইস দিলেই তো পারেন ।
::-- না না এমনি না । তার চোখ দুটি আমার খুব সেইরাম লাগছে । ঐগুলো তুলে আমার নিজস্ব সংগ্রহশালার সৌন্দর্য বর্ধন করব ।
::-- আপনার ক্যারিয়ার নিয়ে কিছু বলেন ?
::-- কোন ক্যারিয়ার ? রাজনৈতিক নাকি ব্যাক্তিগত ?
::-- দুইটাই কন অল্প কইরা । আমরা কিন্তু অনুষ্ঠানের দ্যা ইন্ডের কাছেই ।
::-- আবুলতো যোগাযোগের সব টাকা লইয়া পগার পার হইল । আমি নৌ থাইকা দেখি কিছু লইতে পারি কিনা । আগামি পাচঁ বছরের
জন্যে আমারও তো রেশন লাগবো । কি কও ?
::-- হ্যা ,তা বটে তা বটে ঠিক ।
::-- তাছাড়া চিন্তা করতেছি ,পদ্মা সেতুতে পাওয়া টাকাতে আমার পারসেন্টেজটা একটু বাড়াইয়া নিমু ।
::-- আপনার চোখ তোলা নিয়ে কোন প্ল্যান থাকলে তা জাতি জানতে চায় ?
::-- আপাতত আমি ম্যাডামের হয়ে কাজ করছি । অবসরে যাওয়ার পর নিজ উদ্যেগে চোখ তুলব । পাশাপাশি সঠিক উপায়ে চোখ তুলার একটা কোচিং সেন্টার খুলব ।
::-- আপনাকে অনেক ধন্যবাদ বয়ানের জন্যে । দর্শকরা আপনাদের আর কষ্ট দিতে চাইনা । আমাদের আজকের অনুষ্ঠানের
সমাপ্তি ঘটাচ্ছি এখানেই । তবে যাওয়ার আগে আমরা আজকের ওস্তাদের কাছ থেকে তার সেই ফেমাস ডায়ালগ শুনব -হারামজাদা ,আমি তোর চোখ উপড়ে ফেলব ।
::-- (হুংকার দিয়ে ) হারামজাদা ,আমি তোর চোখ উপড়ে ফেলব ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


