লন টেনিসে বিয়ে নিয়ে একটা কুধারনা প্রচলিত আছে । সেটা হচ্ছে ,বিয়ে করলে নাকি বাঘা বাঘা টেনিস তারকারা বিড়াল বনে যান । কথাটার পিছনে উদাহারন দেবার মত প্রচুর লিজেন্ড আছেন । খুব দূরে যাওয়া লাগবে না । ফেদেরারের কথাই ধরেন । বিয়ে করেছেন দুই বছরের মত হবে । এবার একটু চিন্তা করে দেখেন গত দুই বছরে টেনিসে সবচেয়ে উজ্জল নাম এন্ডি মারে । অথচ এরও ঠিক দুই বছর আগ থেকেই নামটি ছিল ফেদেরার । খুব স্বাভাবিকভাবেই ফেদেরার এই কুধারনার আগুনটাকে আরো উস্কিয়ে দিল বটে ।
ক্রিকেটে বিয়ে নিয়ে এমন কোন কুধারনা নেই । ভারতের পাতৌদি এবং পাকিস্তানের ইমরান খানের বিয়ে নিয়ে ফ্যানদের মাঝে ছিল বেশ বিভক্তি যদিও তাদের বিয়ে তাদের ক্যারিয়ারে নয় বরং ভাটা টেনেছিল জনপ্রিয়তায় । ঐ কাহিনী আর এখানে বলতে চাচ্ছি না । ক্রিকেটে যদি এমন কোন কুসংস্কার থাকতও তবে আশা করতাম যাতে তা এট লিস্ট বাংলাদেশের জন্যে না খাটে ।
ব্রায়ান লারাকে বলা হয় ক্রিকেটের বরপুত্র । বাংলাদেশ ক্রিকেটের বরটাই হল সাকিব আল হাসান । নয়তো কেন ৯৭ সালে হঠাত্ করে ছেলেটা ক্রিকেটার হতে চাইল যার বাবা নিজ হাতে তাকে ফুটবল শিখাচ্ছেন ? এই সাকিব কাল বসলেন বিয়ের চৌকিতে । তাকে এবং তার নববধুকে নিয়ে চলছে কুধারনার আনাগোনা । অনেকে বলছেন বিয়ে করতেই নাকি ইনজুরির মিথ্যে অজুহাতে এত গুরুত্বপূর্ন সিরিজ ছাড়লেন সাকিব । সত্যিই তো ! দেশপ্রেম বলতে কি তার ভিতর কিছুই নেই ? কিন্তু না । আমার বিশ্বাস করতে কষ্ট হয় । ছেলেটার ভিতরে দেশপ্রেমের কমতি আছে বলেতো কখনো দেখিনি । আর ক্রিকেটারদের বিয়ে করা যাবেনা এমন কোন আইনও তো নেই । তবে মিছেমিছি কেন এমনটা করবেন সাকিব ? তাই এই কুধারনাটাকেও কেবলই কুধারনা বলেই মনে হয় ।
সাকিবের বউ দেখতে বেশ । তবে নেটে তার অজস্র ফটো দেখে কেমন জানি লেগেছে । যাই হোক ,মনে মনে যা ভাবছি তা যাতে সত্যি না হোক তাই কামনা করছি । সুখে থাকুক আমাদেয় প্রিয় সাকিব । আর চুপ যাক কুধারনা পালে হাওয়া দেওয়া চিন্তকরা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


