১.
আজ বিজয় দিবস । বারোটা থেকে স্মৃতিসৌধে নামবে মানুষের ঢল । এ জিনিসটা বেশ চরম লাগে বিশ্বজিত্ এর । আর তাই সে চিন্তা করেছে আজ ঠিক বারোটা পর্যন্ত খোলা থাকবে তার দর্জির দোকান । তার কাছে কাপড় আছে । বারোটার আগেই সেলাই হয়ে যাবে পতাকা । সেটা মাথায় বেধে কিংবা হাতে নিয়ে সেও মিশে যাবে জনতার ভিড়ে ।
কিন্তু বিধিবাম !! এর আগেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নামে একটা দলের কতিপয় ছেলে হত্যা করে তাকে ।
বিজয়ের দিনে কুচকাওয়াজে দেখা মেলে সেই খুনিদের । নেত্রির পাশে জবুথবু হয়ে দাড়ানো । তার সবুজ শাড়ির পিছনে খুনে লাল হাত মিশে যায় নেত্রীর শাড়ির লাল আচলের সাথে ।
২.
দেহ রাংগানোর রং কিনেছি ,
লাল সবুজের সং সেজেছি ,
দিয়েছি একে পোস্টারেতে রং ।
মাথায় টুকরা নিশান পড়েছি ,
হাতে লালচে গোলাপ নিয়েছি ,
দেখব বেশ দেশপ্রেমিকের ঢং ।
কিন্তু আগে কাজ করে নি ,
রাজাকারে টুটি ছিড়ে নি ,
কেটে দেই তার নির্লজ্জ বাড়া ।
আজকে তোরা ফাসিতে ঝুল ,
লজ্জাবনত মুখটাতো তুল ,
মূত্র পানে আবার একটু দাড়া ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


