somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুনিয়া ও আখিরাতে সফলতা লাভের শর্টকাট পদ্ধতি

২১ শে জুন, ২০১৩ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের জীবনের দুইটা পর্ব আছে । প্রথমটি হচ্ছে দুনিয়া ,আর দ্বিতীয়টা আখিরাহ । Life and after life. একজন মানুষ যদি এই দুই পর্বেই কামিয়াবি অর্জন করতে চায় ,তবে তাকে ৪টি পূর্নতা অর্জন করতে হয় । এর মধ্যে তিনটে পূর্নতা অর্জন করতে হয় দুনিয়াতে সফল হওয়ার জন্যে ,আর একটি ,কেবল মাত্র একটি পূর্নতা অর্জন করতে হয় আখিরাতে সাকসিড হওয়ার জন্যে ।


ණ দুনিয়াতে সফল হতে কি পূর্নতা অর্জন করতে হয় ?


ː প্রথমত ,আপনাকে একজন ভালো ফ্যামিলি মেম্বার হতে হয় । ফ্যামিলি হচ্ছে আপনার সর্বপ্রথম এবং সবচেয়ে আপন কমিউনিটি । যে ফ্যামিলির কাছে ভালো না ,সে দুনিয়ার চোখেও ভালো নয় । আর
তাই আগে ফ্যামিলি ম্যানারে পারদর্শি হতে হয় ।

ː নাম্বার টু ,শিক্ষাক্ষেত্রে ভালো পারফরম্যান্স করা । একজন ভালো ছাত্র ভাল ক্যারিয়ারের দিকে ধাবিত হয় যা ব্যাক্তির মান উন্নয়ন সাধন করে । এটা আরেকটা গুরুত্বপূর্ন দিক যেটাতে পূর্নতা অর্জন করলে সেলফ রেলিয়েন্স ,সেলফ কনফিডেন্স ইত্যাদি গুন অর্জিত হয় । অতএব
এক্ষেত্রে টেক কেয়ার করতে হয় ।

ː ইন থার্ড ,ভালো মানুষি অর্জন । এদিকে ভালো মানুষি ,খুব সংক্ষিপ্ত পরিসরে ,কেবল ঐসব গুনাগুন নিয়ে গঠিত যা আপনাকে নেহায়েত্ ভালো সামাজিক জীবে পরিনত করবে । প্রতিবেশীর সুবিধা অসুবিধা দেখা ,সমাজে বিদ্যমান সমস্যা সমাধান ইত্যাদি ইত্যাদি গুন থাকলে আপনি একজন আদর্শ সামাজিক ভালো পুরুষ হতে পারবেন । দুনিয়াতে সফলতা পেতে আপনাকে এই ভালো মানুষি হাসিল করতে হবে ।


ණ এবার আসি আফটার লাইফের ব্যাপারে । কি করতে হবে ?


আপনাকে একজন ভালো মুমিন হতে হবে ,ভালো মুসলিম হতে হবে । আল্লাহ সুবহানাল্লাহু তায়ালা যে উদ্দেশ্যে আপনাকে সৃষ্টি করেছেন
তা বুঝতে এবং পালন করতে হবে । কোরানিক বিধান ,সুন্নাহর পূর্ন অনুসরন ,ইজমার আনুগত্য এবং বিবেক প্রসূত কিয়াস প্রয়োগের মাধ্যমে জীবনটাকে আল্লাহর রঙে রাঙিয়ে নিতে হবে । দ্যাটস ইট ! আখিরাতে সফলতা পেতে কেবল এই একটা পূর্নতা হাসিল করতে হয় ।


দেখুন ,দুনিয়ার লিমিটেড ষাট সত্তর বছর সফলতার সাথে কাটাতে আপনাকে তিনটি ভিন্ন ক্ষেত্রে পূর্নতা অর্জন করতে হবে । বিপরীতে আখিরাতের জীবন যেটা আনলিমিটেড ভ্যালিডিটি বিশিষ্ঠ তাতে সফলতা অর্জন করতে কেবল একটি পূর্নতার প্রয়োজন ।
বেশিরভাগ ক্ষেত্রে আমরা জীবনে এই নির্দিষ্ট সময়টা দুনিয়াতে সফল হতেই কাজ করে ব্যয় করি ,আখিরাতের সফলতার ব্যাপারটা গৌন হয়ে পড়ে । সারাদিন অনেক
পড়াশোনা করে ভালো ছাত্র হই ,মা বাবার নিষেধাজ্ঞা অনুসরন করে ইসলামি আন্দোলন থেকে দূরে থাকি ,আর সামাজিক জীব হওয়ার তাগিদে সুশীল সাজি । অথচ এই ব্যাপারটা নিয়ে চিন্তাই
করি না যে আখিরাতের এই দীর্ঘ
সময়টাতে ভালো থাকার জন্যে আমরা কোন কাজই করি না ,ইভেন এরকম একটা তাগাদা মনে উঁকিও দেয় না । আহারে ! কি নিবুদ্ধিতা !


অথচ একটু শর্টকাট অবলম্বন করলেই দুই লাইফেই সুখ সাগরে ভাসার উপায় আছে ।


খেয়াল করলে দেখবেন ,প্রথম তিনটে কাজ করলেই আপনি দুনিয়াতে সুখি হতে পারবেন এবং এ কাজগুলো করতে দ্বীন ইসলামও আপনাকে বলেছে । অথচ এই কাজগুলো দ্বীন ইসলামের ফলোয়াড় ব্যাতিরেকে অন্যান্যরা যেমন খ্রীস্টান ইহুদি কিংবা নাস্তিকরাও করতে পারবে ,তবে তারা আখিরাতে সফলকাম হতে পারবে না । বুঝা গেল যে ,কেবল প্রথম তিনটে অর্জিত হলে আপনি ভালো মানুষ হয়ে গেলেন ,But you still can't be a good muslim so that you can't be succeed in the greatest stage মানে আখিরাতে ।


এবার একটু বিপরীত দিকটা চিন্তা করুন । প্রথম তিনটি ভুলে কেবল চতুর্থটি হাসিল করার জন্যে উঠে পড়ে লেগে যান । ভালো ছাত্র ,ভালো ছেলে কিংবা সুশিল হওয়ার
কথা ভুলে যান । সারাদিন আখিরাত নিয়ে পড়ে থাকুন । কোরান ঘেটে দেখুন আল্লাহ আপনাকে কিভাবে চলতে বলছে ,হাদিস পড়ে দেখুন রাসূল সাঃ কিভাবে তার লাইফ সাজিয়েছেন । সমাধান পাচ্ছেন না ? ইজতিহাদের কাছে ধর্না দিন । তবুও যদি না পান ,তবে জেনে রাখুন এতদিন সমাধান খোজ করতে করতে আল্লাহ অলরেডি আপনাকে কিয়াসের মাধ্যমে সমস্যা সমাধানের ব্রেইন দিয়ে দিয়েছেন । সুবহানাল্লাহ !

এতে করে হবে কি ? আপনি ভালো মুমিন হতে পারবেন ,ভালো মুসলিম হতে পারবেন । ফলে আপনি আখিরাতকে সিকিউর করতে পারলেন । শুধু কি তাই ?
না । আগেই বলেছি ইসলাম কিন্তু আপনাকে আগের তিনটি পূর্নতা অর্জন করতে যেইসব গুনাবলি এচিভ করতে হয় ,তা এচিভ করতে বলে । কিভাবে বলে ? যেই
সেই ভাবে ? না ,বরং ইসলামে এইসব গুনাবলি অর্জন করা একেকটা বিধান বটে । পিতামাতার কথা শোনা ,তাদের সাথে ভাল ব্যাবহার করা ,জ্ঞানার্জন করা ,প্রতিবেশিকে কষ্ট
না দেয়া ,সামাজিক সমস্যা সমাধানে ও সংস্কারে ভূমিকা রাখা - এইসব কাজ করতে ইসলাম বারংবার তাগিদ দিয়েছে ,দুর্বলভাবে নয় জোরালোভাবেই ।


আর এটাই হচ্ছে শর্টকাট পদ্ধতি । চারটের পিছে না দৌড়িয়ে এমন
একটা পিছে দৌড়ানো যেটা আপনার দুই জগতকে সিকিউর করবে । আর তা হচ্ছে আখিরাতে সফলতা অর্জনের চতুর্থ পূর্নতা হাসিলের লক্ষ্যে কাজ করা । এমনটা করলে আপনি অটোম্যাটিক্যালি দুনিয়াতেও সফলতা পাবেন । ইন শা আল্লাহ !

আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক ,আমিন ।


নারায়ে তাকবীর ,
আল্লাহু আকবার ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×