যখন প্রথম প্রথম ব্লগিং করতাম তখন ভাবতাম যে, ওহ! অন্তত্য পক্ষে একটা জায়গা আছে আমার। যেখানে আমি আমার মতামত বা স্বাধীন ভাবে কিছু একটা লিখতে পারি। তা যা নিয়েই হোক না কেন। কিন্তু সেই স্বাধীনতা এখন আর থাকছে না। সংবাদে শুনলাম যারা ব্লগে ধর্ম নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছে তাদেরকে দেশের সর্বচ্চো সাইবার আইন অনুযায়ী ১ কোটি টাকা জরিমানা আথবা সর্বচ্চো ১০ বছর কারাদন্ড দেওয়া হতে পারে। শুনেই মনে হল আজ থেকে ব্লগিং পুরাই বন্ধ। কারণ যদি কোন কিছুতে ফাইসা যাই। তাইলে খেইল খতম। আর কারাবাস, শুনলেই তো দেশ ছাড়তে মনচায়। মাঝে মাঝে ভাবি যারা আমেরিকান চোর বা ডাকাত তারাও আমার চেয়ে নাগরিক সুযোগ সুবিধা বা নিরাপত্তা বেশি পায় বা দেশের নাগরিক হিসেবে স্বাধীন মতামত প্রকাশ করতে পারে। মাঝে মাঝে এটাও ভাবি স্টিফেন হকিং এর ভাগ্য ভাল যে, উনি এই দেশে জন্মায় নাই। যদি জন্ম নিত তাইলে এতদিনে তার লাল বাতি জ্বাইলা যাইত। সে নাগরিক হিসেবে যা মন চায় তাই কয়। আমেরিকার মত একটা খ্রীষ্টিয়ান দেশে সে বলে, ঈশ্বর নাকি নাই। তারে তো জেলে ঢুকায় নাই। যদি ভাবেন কেন বললাম উপরের কথা গুলো। তার মানে কি আমি ধর্ম বিরোধী, মোটেও না। আমি শুধু এই জন্য বললাম, যদি আমাদের মতামতে বা স্বাধীন মত প্রকাশে বাধা পড়ে তাহলে অন্যান্য সকল বিষয়ের উপরেও প্রভাপ পড়বে। আপনি অন্যান্য বিষয়ে লিখতে গেলেও ইতস্তত বোধ করবেন। ভাববেনম, লেখাটাকি সঠিক না ভুল আমাকে আবার জেল খাটতে হবে না তো? আচ্ছা জাগ গে ও সব কথা শুধু বলতে চাই যা লিখবেন ভেবে চিন্তে লিখুন। সরকার ৯ সদস্যের একটা টিম বানাইছে তারা দুই মাসের মধ্যে সকল তথ্য সংগ্রহ করবে এবং বিচার বিশ্লেষন করবে। সুতরাং মনের ভুলেও ধর্ম নিয়ে পোষ্ট করবেন না। যদি করেন তাহলে আপনি টারগেটে পড়বেন। এবং যারা পোষ্ট করে ছিলেন তারা অবশ্যই ডিলিট করেন।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





