ভ্যাম্পায়ার শব্দটি শুনেননি এমন লোক মনে খুজে পাওয়া যাবে না। আর সেই সঙ্গে ভ্যাম্পায়ারের গল্প শুনেননি বা মুভি দেখেননি এমন লোক ও মনে হয় পাওয়া যাবে না। ভ্যাম্পায়ার শব্দটি শুনলেই মনে হয় যেন রক্ত চোষা বাদুরের ন্যায় এক যুবক বা যুবতি মানব। যার চোখ গুলো রক্তের মতন লাল। আর কর্তন দাত গুলো দমনী কাটার জন্যই সামনে বের করা রয়েছে। কিন্তু বাস্তবে ভ্যাম্পায়ারের এ সকল বৈশিষ্ট্য ছিল না। ভ্যাম্পায়ার কিন্তু কোন কাল্পনিক বা রূপকথার গল্প নয়। এক সময় সত্যি সত্যিই ভ্যাম্পায়ার ছিল। সাল ঠাল বলতে পারব না তবে আনুমানিক ১৮০০ থেকে ২০০০ বছর আগে ভ্যাম্পায়ার ছিল। এবং প্রকৃত পক্ষে যিনি আসলেই ভ্যাম্পায়ার ছিলেন উনি একজন বয়স্ক মহিলা। এবং উনি ছিলেন ইতালীয়। সেই সময় খ্রীষ্ট ধর্মের প্রচলন চারিদিকে রমরমা। তবে এই ধর্মের আচার ব্যবহারের বাইরেও ছিল আরেক ধর্ম তা হল শয়তানের পূজা করা। আর এই শয়তানের পূজারীদের সম্পর্কে যদি জানতে চাই তাহলে ধর্মীয় ইতিহাস ঘাটলে ভাল জানতে পারবেন। এরা রাতের অন্ধকারে গহিন বনের মাঝখানে সকলে একত্রিত হয়ে শয়তানের পূজা করতেন উলঙ্গ হয়ে, আর পূজার শেষে চলত সকল প্রকার অনৈতিক কার্য কলাপ। মদ্য পান ও যৈান্যতা ছিল এক প্রকার পূজারই অঙ্গ। আর এই বৃদ্ধা মহিলা সেই শয়তানের পূজারী ছিলেন এবং উনি এই অন্ধকারময় ধর্মের একজন উচ্চ পদস্ত সন্যাসী ছিলেন। উনি তন্ত্র মন্ত্র খুব ভাল জানতেন ও এগুলো নিয়ে চর্চা করতেন। উনি শয়তানের পূজা করতে করতে এমন এক পর্যায়ে চলে যান যেখানে ওনার মানুষের রক্তের দরকার হত। উনি গভীর রাতের দিকে রোমের শহরে বের হতেন আর নাকি মানুষের রক্ত খেতেন। যদিও রক্ত খাওয়ার বিষয়টা আমার বিশ্বাস হয় না। তবে এই মহিলা অনেক মানুষের প্রানের জন্য দায়ী। সে রাতের বেলা একটা কালো কাপড় পড়ে বের হতেন যা দিয়ে তার মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকত। তবে উনার মৃত্যু হয়েছিল পাথরের আঘাতে । কেউ এই মহিলাকে পাথর দিকে আঘাত করেছিল আর সেই পাথরটার অর্ধেক উনার মুখের ভিতরে ছিল। কয়েকটা দাত ভেঙ্গে গেছিল আর ঐ ভাবেই কবর দেওয়া হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


